ময়মনসিংহ নান্দাইলে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে ইউনিয়ন ভিত্তিক মত বিনিময় সভা অনুষ্ঠিত
-
Reporter Name - Update Time : ১০:৩৫:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫
- ১১৪ Time View

নান্দাইল ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহ নান্দাইলে গত ৮ই ফেরুয়ারী ২৫ ইং রোজ শনিবার বিকাল ৪ ঘটিকার সময় ৫ নং গাঙ্গাইল ইউনিয়ন নিভিয়াঘাটা মাদ্রাসার মাঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক জাতির সামনে রাষ্ট্র গঠনে উপস্থাপিত নান্দাইলে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে ইউনিয়ন ভিত্তিক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।মত বিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন নান্দাইল উপজেলা যুবদলের আহবায়ক মিজানুর রহমান লিটন ।সভাপতিত্ব করেন ময়মনসিংহ উওর জেলা যুবদলের যুগ্ন সাধারণ সম্পাদক কামরুজ্জামান রাসেল, সঞ্চালন করেন রফিকুল ইসলাম নৌশাদ, পবিত্র কোরআন শরীফ তেলাওয়াতের মাধ্যমে ইউনিয়ন ভিত্তিক মত বিনিময় সভা শুরু হয়।প্রধান অতিথি মিজানুর রহমান লিটন বক্তব্যে বলেন বিগত অবৈধ সরকার বাংলাদেশের টাকা পাচার গুম খুন হত্যা মিথ্যা মামলা জুলুম নির্যাতন বিডিআর হেড কোয়াটারে অফিসারদের হত্যা শাপলা চত্বরে আলেমদের হত্যা রক্ত পিপাসু ছিল জালেম সরকারের কার্যকলাপ। বিশেষ অতিথি ছিলেন গাঙ্গাইল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের শিল্প বিষয়ক সম্পাদক মাসুদ মড়ল,ময়মনসিংহ উওর জেলা যুবদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক মিজানুর রহমান মিজান,ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সদস্য এনামুল হক আঙ্গুর ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সদস্য ফিরোজ,ময়মনসিংহ উওর জেলা সেচ্চাসেবক দলের যুগ্ন আহবায়ক হুমায়ুন কবির, গাঙ্গাইল ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি কাজী গোলাম মোস্তফা, বিএনপি নেতা নাজমুল হাসান, যুবদল নেতা শাকিল, গাঙ্গাইল ইউনিয়ন যুবদল নেতা জোনায়িদ, গাঙ্গাইল ইউনিয়ন যুবদল নেতা এম এ সালাম, যুবদল নেতা রাকিব হাসান বাদল, সেচ্চাসেবক দলের যুগ্ন আহবায়ক সিফাত উল্লাহ,নান্দাইল উপজেলা শ্রমিক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক ফারুক, নান্দাইল উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বাবুল আহমেদ অনিক, যুগ্ন আহ্বায়ক নাজিমুদ্দিন ভূইয়া নাদিম প্রমূখ।



















