Hi

ঢাকা ০৮:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কেন্দুয়ায় তারুণ্যের উৎসবে দুদিন ব্যাপী আত্মহত্যা প্রতিরোধ বিষয়ক কর্মশালার প্রথম দিন

  • Reporter Name
  • Update Time : ০৯:১৯:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫
  • ১৫৩ Time View

আতিক -কেন্দুয়া (নেত্রকোনা)প্রতিনিধি : ‍‍-

স্লোগানে চলমান তারুণ্যের উৎসবের বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় দুদিন ব্যাপী আত্মহত্যা প্রতিরোধ বিষয়ক কর্মশালা শুরু হয়েছে।
আজ প্রথম দিন চলছে।

উপজেলা প্রশাসনের আয়োজন মঙ্গলবার (৭ জানুয়ারি) দিনব্যাপী উপজেলা পরিষদ মিলনায়তনে প্রথম দিনের কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইমদাদুল হক তালুকদারের সভাপতিত্বে সেশন পরিচালনা করেন মনোবিজ্ঞানী ব্রিগেডিয়ার জেনারেল আজিজুল ইসলাম।

কর্মশালায় উপজেলার স্বাস্থ্য সহকারীগণ, পরিবার কল্যাণ সহকারীগণ, বিভিন্ন সামাজিক সংগঠনের স্বেচ্ছাসেবীগণ, প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষকমণ্ডলী অংশ গ্রহণ করেন।

এ বিষয়ে ইউএনও ইমদাদুল হক তালুকদার বলেন, প্রতি বছর আত্মহত্যায় কেন্দুয়া উপজেলায় অনেক মানুষ অকালে প্রাণ হারায়, যাদের একটি বড় অংশ কিশোর-কিশোরী। কিছু বিজ্ঞান ভিত্তিক কৌশল অবলম্বন করে সহজেই আত্মহত্যা প্রতিরোধ করা সম্ভব। এ উদ্দেশ্যেই জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিশেষজ্ঞদের নিয়ে শিক্ষক ও স্বাস্থ্যকর্মীদের অংশ গ্রহণে এ বিশেষ উদ্যোগ। সকলের সম্মিলিত প্রচেষ্টাই পারে- একটি সুস্থ প্রজন্ম উপহার দিতে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

ভালুকায় মহান মে দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কেন্দুয়ায় তারুণ্যের উৎসবে দুদিন ব্যাপী আত্মহত্যা প্রতিরোধ বিষয়ক কর্মশালার প্রথম দিন

Update Time : ০৯:১৯:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫