Hi

ঢাকা ১২:৪১ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধান উপদেষ্টা বরাবর শেরপুর তাবলীগ জামাতের স্মারকলিপি প্রদান

  • Reporter Name
  • Update Time : ০৫:১১:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪
  • ১৩৮ Time View

শেরপুর প্রতিনিধিঃ

আসন্ন বিশ্ব ইজতেমায় তাবলীগ জামাতের আমীর,দিল্লির মাওলানা সা’দ কান্দলভীকে বাংলাদেশে (ইজতেমায়) আসার অনুমতি প্রদান এবং ইজতেমাকে কেন্দ্র করে অন্য গ্রুপ (মাওলানা যুবায়ের গ্রুপ) যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেই লক্ষ্যে সুস্পষ্ট আদেশ জারির দাবি জানিয়ে সারাদেশের ন্যায় শেরপুরেও জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছেন তাবলীগ জামাতের দায়িত্বশীলরা (শুরা)।

২ ডিসেম্বর সোমবার সকালে শেরপুর জেলা প্রশাসকের কাছে তাবলীগ জামাতের স্মারকলিপি তুলেদেন জেলার দায়িত্বশীল মো. হেদায়েতুল ইসলাম, শেরপুর সরকারি কলেজের সাবেক প্রিন্সিপাল মো. সারোয়ার জাহান, তেরাবাজার জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসার কোষাধ্যক্ষ মো. নোমান তালুকদার, সাঈদ মাহমুদ সুমন, সাকিব হাসান, মোশাররফ হোসেন প্রমুখ।

স্মারকলিপিতে তারা দাবি উল্লেখ করেন,ভারতের দিল্লির মারকাজ থেকে সারা বিশ্বে তাবলীগ জামাত তাদের কার্যক্রম পরিচালনা করছেন এবং বিশ্বের প্রায় সকল দেশে তাবলীগের দায়িত্বশীলরা তাকে আমীর হিসেবে মেনে নিয়েছেন।

কেবলমাত্র বাংলাদেশ ও পাকিস্তানে সামান্য মতবিরোধ থাকলেও বাংলাদেশে এটি প্রকট। মাওলানা সা’দ কান্দলভীকে যে সকল কারণে বাংলাদেশে আসতে বাধা দেয়া হচ্ছে সেই দেওবন্দ মাদ্রাসাতেও আসলে তাকে নিয়ে কোনো দ্বিমত নেই। যা দেওবন্দ মাদ্রাসার পরিচালক মাওলানা আরশাদ মাদানী স্পষ্ট করেছেন এবং পাকিস্তানের স্বনামধন্য আলেম মাওলানা ত্বকী ওসমানীও তাবলীগের উভয় পক্ষকে হক বলেছেন।

বিগত সাত বছর যাবত বাংলাদেশের ইজতেমায় দিল্লির মাওলানা সা’দ কান্দলভীকে আসতে দেয়া হচ্ছে না। যার ফলে বিশ্বের প্রায় ১১৫ টি দেশের কয়েক হাজার বিদেশি মেহমানও বাংলাদেশে আসছেন না এবং একারণে দেশও রেমিট্যান্স বা বৈদেশিক মুদ্রা থেকে বঞ্চিত হচ্ছে বলেও উল্লেখ করেন তারা।

তাই এবছর ফেব্রুয়ারিতে বিশ্ব ইজতেমায় দিল্লির মাওলানা সা’দ কান্দলভীকে আসতে অনুমতি চেয়ে এবং যুবায়ের গ্রুপ যাতে বিশৃঙ্খলা সৃষ্টি না করে সেই আদেশ জারির দুই দফা দাবিতে তাবলীগ জামাত (মাওলানা সা’দ গ্রুপ) জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং সেনা বাহিনীর জেলা কমান্ডারের মাধ্যমেও স্মারকলিপি প্রদান করেন তারা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

১৪তম মৃত্যুবার্ষিকীতে ক্যাপ্টেন (অব.) ডা. এম. এন. সাফাকে গভীর শ্রদ্ধায় স্মরণ

প্রধান উপদেষ্টা বরাবর শেরপুর তাবলীগ জামাতের স্মারকলিপি প্রদান

Update Time : ০৫:১১:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪