Hi

ঢাকা ০৪:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শাজাহানপুরে আত্নীয়স্বজন ও পাড়াপ্রতিবেশিদের অনুরোধে মরদেহ উত্তোলন করতে এসে ফিরে গেলেন ম্যাজিস্ট্রেট

  • Reporter Name
  • Update Time : ০৯:৪৯:০৭ পূর্বাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪
  • ১৩৯ Time View

মিজানুর রহমান মিলন, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি :

বগুড়ার শাজাহানপুরে আদালতের নির্দেশে কবর থেকে মরদেহ উত্তোলন করতে এসে আত্মীয় স্বজন ও পাড়াপ্রতিবেশিদের অনুরোধে ফিরে গেলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদমান আকিফ। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের ঘাসিড়া সুফিপাড়া গ্রামে পারিবারিক কবরস্থান থেকে নিহত ফোরকান আলীর মরদেহ উত্তোলন করতে আসেন তিনি। এসময় শাজাহানপুর থানার ওসি ওয়াদুদ আলম, ইন্সপেক্টর (তদন্ত) মাসুদ করিম ফোর্সসহ উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদমান আকিফ জানান, আদালতের নির্দেশে মরদেহ উত্তোলন করতে আসার পর স্বজনরা মামলা প্রত্যাহারের আবেদন জানাবেন এবং আদালতে মৃত্যুর সঠিক কারণ অবহিত করবেন মর্মে সময় আবেদন করেন।

এমতাবস্থায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে তাদের সময় আবেদন আমলে নেয়া হয়েছে। পরবর্তীতে এ কার্যক্রম পরিচালনা করা হবে।

উল্লেখ্য, ২০২৩ সালের ৩ ডিসেম্বর সকালে শাজাহানপুরের সাজাপুর মাটির মসজিদ এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে বিএনপির ডাকা অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল বের করা হয়। ওই সময় র‌্যাব ও পুলিশের টহল দল দেখে বিক্ষোভকারীরা দিকবিদিক ছুটে পালিয়ে যায়।

এসময় মিছিলে থাকা উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের ঘাসিড়া সুফিপাড়া গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে খোট্টাপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ফোরকান আলী মটরসাইকেলযোগে পালিয়ে যাওয়ার সময় পড়ে গিয়ে আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সে সময় ময়নাতদন্ত ছাড়াই তার দাফন সম্পন্ন করা হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

শাজাহানপুরে আত্নীয়স্বজন ও পাড়াপ্রতিবেশিদের অনুরোধে মরদেহ উত্তোলন করতে এসে ফিরে গেলেন ম্যাজিস্ট্রেট

Update Time : ০৯:৪৯:০৭ পূর্বাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪