খাগড়াছড়ি জেলার নবাগত পুলিশ সুপারের সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়দের মতবিনিময়
-
Reporter Name - Update Time : ০৪:২৮:২৯ অপরাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪
- ১৪১ Time View

শারমিন সরকার বৃষ্টি খাগড়াছড়ি জেলা প্রতিনিধি::: আজ সোমবার (০৯ সেপ্টেম্বর) ২০২৪খ্রি. দুপুর ১২.৩০ ঘটিকায় খাগড়াছড়ি জেলার নবাগত পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সাথে পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে মতবিনিময় সভা করেন। এসময় পুলিশ সুপার খাগড়াছড়ি জেলার আইন-শৃঙ্খলা শান্তিপূর্ণভাবে পরিচালনা করতে ছাত্র সমন্বয়কদের সাথে কথা বলেন।সর্বদা ছাত্রদের পাশে প্রশাসনের সহযোগীতা থাকবে বলে আশ্বাস প্রদান করেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়ন্বয়করা তাদের কিছু সংস্কার ও দাবি দাওয়া পুলিশ সুপারের কাছে তুলে ধরেন এবং পুলিশ সুপার সংস্কার ও দাবি দাওয়া পূরণে আশ্বাস প্রদান করেন। এই সময় উপস্থিত ছিলেন – খাগড়াছড়ি জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মাহমুদা বেগম (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ জসীম উদ্দিন পিপিএম, সহকারী পুলিশ সুপার মুমিদ রায়হান, ডিআইও ১ আনোয়ার হোসেন সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ।























