ফুলবাড়িয়ায় বিএনপির অবস্থান কর্মসূচি বিক্ষোভ
-
Reporter Name - Update Time : ০৯:৫৯:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অগাস্ট ২০২৪
- ১৩৫ Time View

ফুলবাড়িয়া(ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ফ্যাসিষ্ট স্বৈরাচারী শেখ হাসিনা কর্তৃক ছাত্র-জনতার উপর গুলি চালিয়ে গণহত্যার দায়ে খুনি শেখ হাসিনার সর্বোচ্চ বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে বিকেল পর্যন্ত চত্বরে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা ও পৌর বিএনপির সকল অঙ্গ অসহযোগী সংগঠনের উদ্যোগে এই অবস্থান কর্মসূচি পালিত হয়।
অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশে প্রদান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বি এন পির সদস্য ও যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক প্রচার সম্পাদক জননেতা আব্দুল করিম সরকার।
অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আশিকুল হক আশিক সঞ্চালনা করেন জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক ইমরুল কায়েস এলিস।এসময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাসুদ আহমেদ মাসুদ,বালিয়ান ইউনিয়ন বিএনপি সাধারন সম্পাদক এসাহাক আলী,পৌর বিএনপির নেতা রফিকুল ইসলাম মাখন,সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ বিএ, জেলা যুবদলের সহ সভাপতি আনোয়ার সাহাদাত আনার,বিএনপির নেতা সবুজ তালুকদার,গোলাম সারোয়ার,পৌর যুবদলের সাধারণ সম্পাদক লুৎফর কবির সালেক, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কুদরত ই কামাল উজ্জ্বল,যুগ্ম আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ বুলবুল,কৃষক দলের আহবায়ক শিখন,মৎস্যজীবি দলের আহবায়ক মোজাম্মেল হক,যুবদলের মীজা আনিস, উপজেলা ছাত্রদলের আহবায়ক দেলোয়ার হোসেন,সদস্য সচিব আলামিন, যুগ্ন আহবায়ক এজিএম ফাহাদ,পৌর ছাত্রদলের আহবায়ক হাসমত আলী মন্ডল, কলেজ ছাত্রদলের আহবায়ক রোমান মিয়া, ছাত্রদল নেতা আরিফুর রহমান আকাশ,আনোয়ার হোসেন, স্বাধীন হোসেন,শফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

















