গণহত্যাকারীদের বিচারের দাবীতে ভালুকায় বিএনপির অবস্থান কর্মসূচি
-
Reporter Name - Update Time : ০৪:১২:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০২৪
- ১৩৪ Time View

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ছাত্র-জনতার উপর গুলি চালিয়ে গণহত্যাকারী হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবীতে ময়মনসিংহের ভালুকায় বিএনপি‘র উদ্যোগে অবস্থান কর্মসূচি, আলোচনা সভা ও র্যালী হয়েছে।
জানা যায়,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সাধারণ ছাত্র-ছাত্রী ও জনগনের উপর গুলি চালিয়ে যাদের নির্বিচারে হত্যা করা হয়েছে। সেই সকল খুনিদের বিচারের দাবিতে ভালুকা উপজেলা বিএনপির আহ্বায়ক ফকর উদ্দিন আহমেদ বাচ্চু‘র নেতৃত্বে ১৪ আগষ্ট সকালে ভালুকা বিএনপি কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন , ভালুকা উপজেলা বিএনপি এর যুগ্ন আহ্বায়ক রুহুল আমীন মাসুদ, মজিবুর রহমান মজু,গুলজার হোসেন ,এড: উছমান গণি মল্লিক মাখন, শাখাওয়াত হোসেন প্রমূখ্য।
আলোচনা সভার আগে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে খুনিদের বিচারের দাবিতে একটি র্যালী সড়কের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে উপজেলা বিএনপি কার্যালয়ে এসে শেষ হয়। এছাড়াও তারেক উল্লাহ্ চৌধুরী ও আলহাজ হাতেম খানের উদ্দ্যেগে পৃথক পৃথক র্যালী হয়েছে।














