Hi

ঢাকা ১১:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মান্দায় পল্লী বিদ্যুৎ এর গ্রাহকদের সচেতনতা বৃদ্ধি করার লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ০৫:২৩:৩৯ অপরাহ্ন, সোমবার, ২২ এপ্রিল ২০২৪
  • ১১১ Time View

 নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দায় পল্লী বিদ্যুৎ সমিতি কর্তৃক প্রতি মাসে গ্রাহকদের উপর অযৌক্তিক ভুতুড়ে (ডিমান্ড চার্জ,মিটারভাড়া ও বিবিধ) বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহকদের সচেতনতা বৃদ্ধি করার লক্ষে গণসংযোগ ও মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সন্ধ্যায় উপজেলার ৬নং মৈনম ইউনিয়নের ভোলাবাজারে এ মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। এসময় সচেতনামূক বক্তব্য রাখেন, আসন্ন মান্দা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও পল্লী বিদ্যুতের ভূক্তভোগী গ্রাহক মনোজিৎ কুমার সরকার। এসময় পল্লী বিদ্যুতের গ্রাহক নাসির উদ্দিন, টুনু মেম্বার,আবু তালেব, মুরাদ হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন । এর আগে গত শুক্রবার বিকেলে উপজেলার প্রসাদপুর ইউনিয়নেও এ সভা অনুষ্ঠিত হয়। এ ব্যাপারে মনোজিৎ কুমার সরকার বলেন,মান্দা উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতি কর্তৃক প্রতি মাসে গ্রাহকদের উপর অযৌক্তিক বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহকদের সচেতনতা করার লক্ষে আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। তিনি আরও বলেন,এদেশের মালিক জনগণ। রাষ্ট্রের ধর্ম হচ্ছে জনগণের মতামতকে সন্মান করা। আর সেকারণে এই অহিংস আন্দোলনে সবাইকে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানান তিনি। এছাড়াও শান্তিপূর্ণ আলাপ আলোচনার মাধ্যমে ভৌতিক বিদ্যুৎ বিলের সমস্যার সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেন তিনি। দাবী আদায় না হওয়া এপর্যন্ত এ আন্দোলন সংগ্রাম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

মান্দায় পল্লী বিদ্যুৎ এর গ্রাহকদের সচেতনতা বৃদ্ধি করার লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

Update Time : ০৫:২৩:৩৯ অপরাহ্ন, সোমবার, ২২ এপ্রিল ২০২৪