Hi

ঢাকা ০২:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ভালুকায় পূর্ব শত্রুতার জেরে বসতবাড়িতে আগুন -থানায় অভিযোগ

  • জি এম
  • Update Time : ০১:১৬:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
  • ১২৬ Time View

জিএম, ভালুকা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা উপজেলায় পূর্ব শত্রুতার জেরে বসতবাড়িতে আগুন দেয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার হবিড়বাড়ি ইউনিয়নের জামিরদিয়া চৌড়াপাড়া এলাকার শহীদ গাজী ও তার স্ত্রী মার্জিয়া খাতুনের সঙ্গে একই এলাকার মৃত আহাম্মদ উল্লাহ গাজীর ছেলে আবু সাঈদ গং দের জমি সংক্রান্ত বিভিন্ন বিষয়াদি নিয়ে পূর্ব থেকেই বিরোধ চলে আসছে। ঘটনার রাতে ৪ টার দিকে আবু সাঈদ তার ভাই সাত্তার অজ্ঞাতনামা কয়েকজনসহ মার্জিয়া খাতুনের বসতবাড়িতে আগুন দিয়ে বেরোনোর সময় ঘুম থেকে জেগে উঠে আগুন জ্বলতে দেখে মার্জিয়ার ডাক চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।এ ঘটনায় মার্জিয়া খাতুন বাদী হয়ে আবু সাঈদ,আঃ ছাত্তার, সালমান, নুরুল মিয়া,মন্তাজ, রশিদ সহ মোট ছয়জনকে আসামি করে ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা এস আই নূর কাশেম জানান, অভিযোগের বিষয়ে তদন্ত চলমান রয়েছে, ঘটনার সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।উল্লেখ্য, ইতিপূর্বে মার্জিয়া খাতুনের জমি ও বাড়ি দখলের উদ্দেশ্যে আবু সাঈদ গং বিভিন্ন ভাবে তার উপর নির্যাতন হামলা ও হয়রানি করছে।এসব বিষয়ে ভালুকা মডেল থানায় ও ময়মনসিংহ বিজ্ঞ আদালতে আবু সাঈদের নামে একাধিক মামলা চলমান রয়েছে। এছাড়াও আবু সাঈদের নামে ভালুকা মডেল থানায় মোকাদ্দমা নং ৬(১২)২০২১ একটি ধর্ষণ মামলা রয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

মহান মে দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন- মোঃ সবুজ গাজী

ভালুকায় পূর্ব শত্রুতার জেরে বসতবাড়িতে আগুন -থানায় অভিযোগ

Update Time : ০১:১৬:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪