ভালুকায় ঐতিহাসিক মুজিব দিবস পালিত
-
Reporter Name - Update Time : ০৮:৩১:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪
- ১৫০ Time View

মো: মুশিদুল আলম ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ঐতিহাসিক মুজিব নগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা শীর্ষক দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
জানা যায়, ১৭ই এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সু-দীর্ঘ ইতিহাসের এক চির ভাস্বর অবিস্মরণীয় দিন। ১৯৭১ সালের এই দিনে কুষ্টিয়া জেলার তদানীন্তন মেহেরপুর মহকুমার বৈদ্যনাথতলার আম্রকাননে স্বাধীন-সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম সরকার আনুষ্ঠানিক ভাবে শপথ গ্রহণ করে। এ অনুষ্ঠানে ঘোষিত হয় ১৯৭১ সালের ১০ই এপ্রিলে গঠিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাধীনতার ঘোষণাপত্র। এ দিন থেকে স্থানটি মুজিবনগর নামে পরিচিতি লাভ করে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ পরিচালনা ও স্বদেশ ভূমি থেকে পাকিস্তানী হানাদার বাহিনীকে বিতাড়িত করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষিত ও নির্দেশিত পথে স্বাধীনতা অর্জনের লক্ষে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ সরকার গঠন করা হয়। এই অধিবেশনে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র অনুমোদন ও বাংলাদেশের সাড়ে সাত কোটি মানুষের অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবর্তমানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালনকারী উপ-রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম এবং তাজউদ্দিন আহমদকে প্রধানমন্ত্রী করে গঠিত হয় বাংলাদেশ সরকার।
ঐতিহাসিক স্মৃতি-বিজড়িত দিনটিকে স্বাধীনতার চেতনায় বিশ^াসী সকলের সাথে একত্রিত হয়ে ভালুকা উপজেলা প্রশাসন আলোচনা সভার আয়োজন করে। আলোচনা সভায় ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা আলীনূর খান এর সভাপত্তিত্বে অন্যানের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট শওকত আলী, সাবেক উপজেলা চেয়ারম্যান জুলহাস উদ্দিন তালুকাদার, সহকারী কমিশনার (ভূমি) ফারহান লাবীব জিসান , উপজেলা মহিলা ভাইস চেয়াম্যান ড: সেলিনা রশিদ, উপজেলা মৎস কর্মকতা মো: সাইদুর রহমান,বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তুফা খান, ভালুকা মডেল থানার অফিসার্স ইনচার্জ শাহ্ কামাল আকন্দ, জালাল উদ্দিন পাঠান, প্রানী সম্পদ কর্মকর্তা মতিউর রহমান, সাংবাদিক সাইফুল ইসলাম, আখম রফিক প্রমূখ্য। ভালুকা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা আলোচনা সভায় অংশগ্রহন করেন।
বাংলাদেশ আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনসমূহ যথাযথ মর্যাদার এ দিনটি পালন করেন।























