Hi

ঢাকা ১০:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

তারাকান্দায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৩০

ফুলপুর প্রতিনিধিঃ মোঃ কামরুল ইসলাম খান: ময়মনসিংহের তারাকান্দায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে দুইজন নিহত হয়েছেন। এই ঘটনায় আরো অন্তত ৩ জন আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।

মঙ্গলবার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ৭টায় ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় শেরপুর-হালুয়াঘাট মহা সড়কের রামচন্দ্রপুর নামক স্থানে ঘটনাটি ঘটেছে।

জানা যায়, শেরপুর থেকে ঢাকাগামী একটি বাস ঢাকা থেকে শেরপুরগামী অপর একটি বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই অজ্ঞাত দুই যাত্রী নিহত হয়। সংঘর্ষের বাস দুটি সড়কের পাশে ধানক্ষেতে পড়ে যায়। বাস দুটিতে থাকা আরও ৩০ থেকে ৩৫ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে তারাকান্দা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ওয়াজেদ আলী জানান, দুটি বাসে সংঘর্ষে অজ্ঞাত দুইজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। একজন মহিলা লাশ উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। আরেকজনের লাশ বাসের নিচে চাপা পড়ে আছে। তার লাশটি উদ্ধারের চেষ্টা চলছে। ঘটনাস্থলে ফুলপুর ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। নিহতদের পরিচয় এখনো জানা সম্ভব হয়নি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

ফুলপুর থানার নতুন ওসি হিসেবে যোগ দিচ্ছেন মোহাম্মদ ফিরোজ হোসেন

তারাকান্দায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৩০

Update Time : ১২:১৩:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪