কেন্দুয়া প্রেসক্লাবে শাবিপ্রবি ছাত্রলীগের সভাপতির মতবিনিময় সভা অনুষ্ঠিত
-
Reporter Name - Update Time : ১১:৩২:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ এপ্রিল ২০২৪
- ১৬৯ Time View

আতিক- নেত্রকোনা প্রতিনিধি :
নেত্রকোনার ঐতিহ্যবাহি কেন্দুয়া প্রেসক্লাবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি মোঃ খলিলুর রহমান খলিল সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন।প্রেসক্লাবে সোমবার বিকালে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব সভাপতি সৈয়দ আব্দুল ওয়াহাবের সভাপতিত্বে এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণত সম্পাদক লিয়াকত আলী চৌধুরী কাজল, যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম ,সাংস্কৃতিক সম্পাদক দিলবাহার খান ,দপ্তর সম্পাদক কিশোর কুমার শর্মা , সদস্য আবু বকর ছিদ্দিক , সাংবাদিক রোকন উদ্দিন , সাংবাদিক মোঃ আতিকুর রহমান আতিকসহ সাংবাদিক বৃন্দ। এসময় চিরাং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামীলীগ নেত্রী সালমা আাক্তার, কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সহ -সভাপতি জাকির হাসান সৌরভ , মিরপুর বাংলা কলেজের ছাত্রলীগের সহ-সভাপতি বিপ্লব মীর উজ্জ্বল , কেন্দুয়া উপজেলা ছাত্রলীগের আহবায়ক এখতিয়ার আহমেদ , যুগ্ম আহবায়ক আঃ আউয়ালসহ উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ।























