শিরোনামঃ
ভালুকায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
-
Reporter Name - Update Time : ০৩:০২:৩৭ অপরাহ্ন, রবিবার, ৭ এপ্রিল ২০২৪
- ১৪১ Time View

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকায় সুতিয়া নদীর পানিতে ডুবে মারা গেছে মো. তাহসিন জামান নাফি নামে আট বছরের এক শিশু। রোববার (৭ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে উপজেলার কংশেরকুল গ্রামে শিশু মৃত্যুর এ ঘটনা ঘটে। ওই গ্রামের মো. কামরুজ্জামান কামালের ছেলে নাফি স্থানীয় কংশেরকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল। স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, ঘটনার সময় নাফি বাড়ির পাশে সুতিয়া নদীতে গোসল করতে যায়। দীর্ঘক্ষণ বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে তার বাবা নদীর পানিতে নেমে পানিতে ডুবাবস্থায় নাফিকে খুঁজে পান এবং মৃতবস্থায় উদ্ধার করে আনেন।
Tag :
ভালুকা
জনপ্রিয়















