রংপুর মেডিকেল কলেজ (রমেক) এর প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা
-
Reporter Name - Update Time : ০৮:৩১:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মার্চ ২০২৪
- ১৪৫ Time View

এএস নুসরাত জাহান খুশি, রংপুর ব্যুরো প্রিয় রংপুর মেডিকেল কলেজের সম্মানিত সাবেক ও বর্তমান শিক্ষক, শিক্ষার্থী বড় ভাই-ছোট্ট ভাই বোন, কর্মকর্তা-কর্মচারী সহ সকলকে (রমেক) এর প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা সুদূর অতীত হতে আন্দোলন আত্যাচার অবহেলা প্রতিরোধের মূল ঘাঁটি হিসেবে রংপুর জেলা পরিচিত । তিস্তা পাড়ের এই জেলার অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান হলো “রংপুর মেডিকেল কলেজ” যার ভিত্তিপ্রস্তর ১৯৬৬ স্থাপিত হলেও তা পরর্বতীতে ১৯৭০ সালে এটি পূর্ণরূপে প্রতিষ্ঠিত হয়। যেখানে রয়েছে মোট ৬৫ একর জমি নিয়ে ৩ তলা বিশিষ্ট কলেজ ভবন ও ১০০০ সজ্জাবিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে, যার দ্বারা উত্তরঙ্গের সাধারণ মানুষ প্রতিদিন বহিঃবিভাগে ১২০০-১৪০০ জন এবং জরুরী বিভাগে ৪০০-৫০০ জন রোগী চিকিৎসা সেবা গ্রহণ করছে আসছে । প্রতিষ্ঠালগ্নে এর শিক্ষার্থী ৫০ জন ছিল মাত্র যা বর্তমানে প্রায় ১৪০০ জন। যেখানে প্রতি বছর দক্ষিণ এশিয়ার দেশ সমুহের জন্য যেমন ভারত, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপের জন্য ১০টি আসন সংরক্ষিত থাকে। এছাড়াও সন্ধানী, মেডিসিন ক্লাব, ফ্রেন্ডস ফাউন্ডেশন নামে মেডিকেল কলেজের শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী সংগঠন সক্রিয় রয়েছে এবং ‘নর্দান মেডিকেল জার্নাল’ নামে নিয়মিত জার্নাল প্রকাশ হয়ে থাকে। তবে রংপুর বিভাগবাসীর দাবি এটাকে রংপুর মেডিকেল বিশ্ববিদ্যালয়ে রুপান্তরিত করার। দীর্ঘ এই পথ চলায় এই শিক্ষাঙ্গনের সাথে যুক্ত শিক্ষক-শিক্ষার্থীর অধ্যবসায়-কর্মদক্ষতা, স্বাস্থ্য-শিক্ষা, গবেষণা-উদ্ভাবন এই অঞ্চলের মানুষকে সুখী-সমৃদ্ধি-নিরাপদ জীবনের নিশ্চয়তা প্রদান করছে।বর্তমানে এই প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী দেশরত্ন শেখ হাসিনার পরিকল্পিত ‘স্মার্ট বাংলাদেশ’ গড়তে নিজেদের আত্মনিয়োগ করছে। প্রতিষ্ঠাবার্ষিকীতে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ।























