জনগণের ভালবাসার প্রতিদান দিতে চাই : এমপি পিন্টু
-
Reporter Name - Update Time : ০৪:১৯:০১ অপরাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৪
- ১২৯ Time View

আতিক- নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ এ বিজয়ী প্রার্থী জননেতা ১৫৯ নেত্রকোণা-৩ (কেন্দুয়া- আটপাড়া) আসনের সাংসদ ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টুকে গণ সংবর্ধনা দেয়া হয়েছে । শনিবার (১৭ ফেব্রুয়ারী) উপজেলার চিরাং ইউনিয়নের আয়োজনে চিথোলিয়া খেলার মাঠে বিশিষ্ট সমাজ সেবক , জেলা আওয়ামী লীগের উপদেষ্টা জনাব শামসুল কবির খানের সভাপতিত্বে এবং কেন্দুয়া কলেজ ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ হাশিম উদ্দিন ভূইয়া ও চিতোলিয়া সমাজকল্যাণ উন্নয়ন সমিতির সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও তরুন সমাজ সেবক মোঃ আতাউর রহমান খানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ১৫৯ নেত্রকোণা-৩ (কেন্দুয়া- আটপাড়া) আসনের সাংসদ ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু এমপি মহোদয় । বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ নূরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ রাজিব হোসেন, মোজাফরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নূরুল আলম মোঃ জাহাঙ্গীর চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব মোঃ মোফাজ্জল হোসেন ভূঁইয়া, চিরাং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সালমা আক্তার, বর্তমান চেয়ারম্যান মোঃ এনামুল হক ভূইয়া নওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট মো: সারোয়ার জাহান কাওছার, কান্দিউড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব মোঃ আবুল কালাম আজাদ, দলপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহীন মিয়া বলাইশিমুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোঃ শাজাহান মিয়া এবং কেন্দুয়া উপজেলা ছাত্রলীগের যুগ্নআহবায়ক আঃ আওয়াাল ও আপেল মাহমুদ প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য রাখেন। অনুষ্ঠানের প্রারম্ভে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ফুলেল শুভেচছা জানানোর পাশাপাশি প্রধান অতিথি ও অনুষ্ঠানের সভাপতিকে স্বর্ণের নৌকার ব্যাজ পরিয়ে দেন চিরাং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা পরিষদের সাবেক সদস্য সালমা আক্তার । এর আগে শারীরিক অসুস্থতা জনিত ঢাকা থেকে আকাশ পথে এসে হাজির হোন চিথোলিয়া খেলার মাঠে জাতীয় সংসদ সদস্য ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু । তখন শত শত নেতা-কর্মী ও সাধারণ মানুষের মিছিল ও শ্লোগানে মুখরিত হয়ে ওঠে চারপাশ চিতোলিয়া খেলার মাঠে ।























