সাগরদাঁড়িতে কপোতাক্ষ নদের তীর সৌন্দর্যবর্ধন কাজের উদ্বোধন করলেন-এমপি আজিজুল ইসলাম
-
Reporter Name - Update Time : ১১:৫৪:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৪
- ২১৮ Time View

শামীম আখতার, বিভাগীয় প্রধান (খুলনা) যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি কপোতাক্ষ নদ তীর প্রতিরক্ষা ও সৌন্দর্যবর্ধন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। শনিবার (১৭ ফেব্রুয়ারী) দুপুরে সাগরদাঁড়িতে কপোতাক্ষ নদের তীরে সৌন্দর্যবর্ধন কাজের প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করেন যশোর-৬ কেশবপুরের সংসদ সদস্য আজিজুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ তুহিন হোসেন সভাপতিত্ব করেন।
এসময় উপস্থিত ছিলেন, পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী সুমন সিকদার, সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহাদাৎ হোসেন, আবু শারাফ সাদেক কারিগরি ও বাণিজ্য মহাবিদ্যালয়ের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শ্যামল কুমার ঘোষ, কেশবপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ, ন্যাশনাল প্রেস সোসাইটি গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল, যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হাসান নাঈম, প্রচার সম্পাদক মোস্তফা কামাল প্রমুখ।
উদ্বোধন অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা এবং বর্তমান সরকারের উন্নয়নের সাফল্য কামনা করে দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত করা হয়।
এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী সুমন সিকদার বলেন, পানি উন্নয়ন বোর্ডের অর্থায়নে ৫ কোটি ৩৪ লাখ ৪৮ হাজার ৮৮ টাকা ব্যয়ে আধা কিলোমিটার কপোতাক্ষ নদ সাগরদাঁড়ি নামকস্থানে নদের তীর প্রতিরক্ষা ও সৌন্দর্যবর্ধনের কাজ শুরু করা হয়েছে।

















