ভালুকায় বীর মুক্তিযোদ্ধা মেজর প্রয়াত আফসার উদ্দিন আহমেদের স্বরনে আলোচনাসভা
-
Reporter Name - Update Time : ০৩:১৫:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২
- ১৫৩ Time View

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:
মহান মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক আফসার বাহিনীর প্রতিষ্ফাতা (ফাকা সদর উত্তর ও ময়মনসিংহ দক্ষিণ সাবসেক্টর কমান্ডার এফ,জে -১১) সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মেজর প্রয়াত আফসার উদ্দিন এর ২৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মরনসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ১৩ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত স্বরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আ, ক ম মোজাম্মেল হক এমপি, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো: শাহজাহান খান এমপি।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, স্থানীয় এমপি আলহাজ কাজিম উদ্দিন ধনু, হালুয়াঘাট উপজেলার এমপি জুয়েল আরেং , সংরক্ষিত মহিলা আসনের এমপি মনিরা সুলতানা মনি, ভালুকা উপজেলা আ‘লীগ সাধারন সম্পাদক গোলাম মোস্তুফা, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু ও মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা রশিদ সহ ভালুকা উপজেলা আ‘লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতুবৃন্দ।


















