শিরোনামঃ
-
Reporter Name - Update Time : ০৯:২২:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০২৩
- ১৮৫ Time View

সমীকরণ
ফারিনা ইয়াসমিন
একটি কবিতা লিখবো বলে
প্রতীক্ষা করলাম,
কত দিন,মাস,বছর।।
সূর্যোদয় থেকে সূর্যাস্ত
গোধূলি থেকে মধ্যাহ্ন।
নিরবে কতো বিকেল চলে গেল!
কতো রাত ভোর হলো।
ভাবনার আকাশে,কল্পনার রথে
খোঁজে ফিরেছি…
তারপরও..
লেখা হয়নি কোন কবিতা
মেলাতে পারিনি ছন্দ,
মনের জানালায়
আলো আসেনা আর,
হাজারো দ্বিধা-দ্বন্দ্ব।।
কোন এক বিকেলে
কলেজের করিডোরে
প্রথম দেখা তোমার সাথে,
ভালোবাসার স্বপ্নবুনন হয়ে যায়
মনের অজান্তে।
জলছবির ক্যানভাসে
রং তুলির ছোঁয়ায়,
পরম যত্নে একেঁছিলে আমায়
তোমার হৃদয় মোহনায়।
কত নাম দিয়েছিলে সেদিন!
স্বর্ণলতিকা নাকি মাধবীলতা
সব যেন আজ ইতিকথা।
ফেলে আসা সেই আলাপন
স্মৃতির তুলিতে দেয় আচঁড়।
জলরঙে আঁকা ছবি
মুছে যায় সহসাই!
তোমার ভুবনে যে আকাশ
ছিল শুধু আমারি বিচরণ
কিছুতেই মিলেনা আজ
সেই সমীকরণ।।
Tag :
কবিতা
জনপ্রিয়


















