হেফাজতে ইসলাম বাংলাদেশ মাগুরা জেলা শাখার কমিটি গঠন উপলক্ষে কর্মী সম্মেলন
-
Reporter Name - Update Time : ০৮:২০:১৫ অপরাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪
- ১৬১ Time View

মোঃ সাকিব খান মাগুরা জেলা প্রতিনিধি: মাগুরায় হেফাজতে ইসলাম বাংলাদেশ মাগুরা জেলা শাখার কমিটি গঠন উপলক্ষে কর্মী সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত হয়। শনিবার ২৮ সেপ্টেম্বর বিকাল ৩ টার সময় মাগুরা জেলা অডিটোরিয়াম মিলনায়তন নোমানী ময়দানে মাগুরা জেলা শাখা হেফাজতে ইসলাম বাংলাদেশ এর আয়োজনে কর্মী সম্মেলন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মাগুরা জেলা শাখা হেফাজতে ইসলাম বাংলাদেশ সাবেক সভাপতি মাওলানা কাজী জাবের বিন মুহসিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হেফাজতে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম-মহাসচিব খতিবে বাঙ্গাল আল্লামা জুনায়েদ আল হাবীব দা. বা.।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হেফাজতে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আজীজুল হক ইসলামাবাদী ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আল্লামা মুফতি বশিরুল্লাহ সাহেব।
আলোচক বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় ও স্থানীয় নেত্রীবৃন্দ গণ।
আরও উপস্থিত ছিলেন, হেফাজতে ইসলাম বাংলাদেশ মাগুরা জেলা শাখার মাওলানা মুফতি মাহফুজ ইয়াসিন, মাওলানা ইমদাদুল্লাহ, হাফেজ মাওলানা ইমরান আদীব, মাওলানা নুরুজ্জামান, হাফেজ মফিজুল ইসলাম, মাওলানা আবু হানিফ, মাওলানা হাসিবুল্লাহ সাহেব, মুফতি আব্দুল আওয়াল, মুফতি মুনিরুজ্জামান, মাওলানা শফিউল্লাহ, মাওলানা ইমাম উদ্দীন নুরী সহ প্রমুখ।
অনুষ্ঠানে হেফাজতে ইসলাম বাংলাদেশ বক্তব্য রাখেন, হেফাজতে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা আফসার মাহমুদ, হেফাজতে ইসলাম ফরিদপুর জেলা শাখা সহ-সভাপতি মাওলানা দেলোয়ার হোসাইন, হেফাজতে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মুফতি বশির উল্লাহ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হেফাজতে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম-মহাসচিব খতিবে বাঙ্গাল আল্লামা জুনায়েদ আল হাবীব দা. বা. তার বক্তব্য কড়া হুশিয়ারী দিয়ে ভারতের সরকার নরেন্দ্র মোদি ও বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডঃ অধ্যাপক মুহাম্মদ ইউনূস কে সর্তক করেন। তিনি আরও জানান, গতকাল জাতিসংঘের ৭৯ তম সম্মেলনে সরকার ডঃ মুহাম্মদ ইউনূস বাংলাদেশের কোন ইসলামের মাদ্রাসা ও ইসলামি প্রতিষ্ঠান সম্পর্কে কোন বক্তব্য দেয়নি।























