হিট স্ট্রোকে- চাষীদের করনীয় কি?
-
Reporter Name - Update Time : ০৭:০৫:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
- ২৫৪ Time View

সাইদুল ইসলাম উপসহকারী কৃষি অফিসার:
কৃষিই সমৃদ্ধি,,
আসুন সচেতন হই এবং অন্যকেও সচেতন কর।
১. মাঠে কাজের ফাঁকে ফাঁকে ঠান্ডা জায়গায় বিশ্রাম নিবেন এবং চোখে ও মুখে পানির ঝাপটা দিবেন।
২. মাথায় ঠান্ডা পানি দিবেন এবং ১০ মিনিট রেস্ট নিয়ে পরিস্কার পানি পান করবেন।
৩. তীব্র তাপমাত্রায় প্রয়োজন ছাড়াই মাঠে যাবেন না, যদি মাঠে কাজ করতে হয় তাহলে অবশ্যই মাথার উপর ছাতা/ তোয়ালে/ মাতাল বা সেপ্টি কিছু দিয়ে মাথা ঢেকে রাখবেন।
৪. কৃষক ভাইদের বালাইনাশক স্প্রে করতে হবে- বিকাল বেলা এতে করে পোকামাকড় ও রোগজীবাণু সহজেই দমন
হবে।
৫. বোরো ধানের জমিতে তীব্র তাপমাত্রায় ২-৫- ৭ ইঞ্চি বা আইল বরাবর পানি ধরে রাখুন এতে করে ব্লাস্ট রোগ ও প্যানিক্যাল হিট ব্লাইট রোগ নিয়ন্ত্রণ করা যাবে।
৬. যদি বালাইনাশক স্প্রে করতে হয় তাহলে ৪/৫ টি কীটনাশক একসঙ্গে স্প্রে করা হতে বিরত থাকুন।
৭. কৃষক ভাইদের বালাইনাশক স্প্রে করার সময় অবশ্যই
নাখ ও মুখ এবং চশমা ও গ্লাপস পরিহিত অবস্থা এবং ফুল শাট গায়ে দিয়ে বালাইনাশক স্প্রে করবেন।
৮. বাতাসের বিপরীতে কখনোই বালাইনাশক স্প্রে করবেন না এবং মেঘাচ্ছন্ন বা গুমোট/ ঝিরিঝিরি বৃষ্টি/ বাতাস এমন সময় বালাইনাশক স্প্রে হতে বিরত থাকুন |
৯. তীব্র তাপমাত্রায় ফসলের জমিতে প্রয়োজন ছাড়াই সার/ পিজিআর / অনুখাদ্য/ বালাইনাশক স্প্রে করবেন না |
১০. কৃষক ভাইদের ধানের শীর্ষ আগায় ৮০% পাকলে এবং গোড়ায় ২০% পাকলে বোরো ধান কাটতে পারেন |
১১. ধানের ফুল বা পরাগায়ন অবস্থায় বালাইনাশক স্প্রে সাবধানতা অবলম্বন করবেন।


















