হরিদেবপুরে পাট শাক তুলতে গিয়ে গৃহবধ ধর্ষণের অভিযোগ
-
মোঃ হামিদুর রহমান লিমন - Update Time : ১২:২২:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪
- ২২৯ Time View

মোঃ হামিদুর রহমান লিমন, ক্রাইম রিপোর্টারঃ
রংপুর সদর উপজেলার হরিদেবপুর ইউনিয়নের রতিরামপুর হিন্দু পাড়ায় পাট শাক তুলতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন এক গৃহবধূ। এ ঘটনায় ধর্ষিতা ওই নারীর স্বামী হরলাল রায় বাদী হয়ে কোতয়ালী সদর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। মামলার এজাহার থেকে জানা যায়, হরিদেবপুর ইউনিয়নের রতিরামপুর হিন্দু পাড়ার হলোধর চন্দ্র রায়(৩৫) ওই নারীকে দীর্ঘদিন থেকে কু- প্রস্তাব দিয়ে আসছিল। প্রস্তাবে রাজি না হওয়ায় ওই নারীর ক্ষতি সাধন করে বলে হুমকি দেয়। এরই ধারাবাহিকতায় ২৪ জুন সোমবার দুপুর আড়াইটায় ওই নারী পাশ্ববর্তী সোনা মিয়ার পাট ক্ষেতে পাটশাক তুলতে যায়। আসামী হলোধর চন্দ্র রায় পাট ক্ষেতের পাশে ভুট্রা ক্ষেতে ওই নারীকে টেনে নিয়ে গিয়ে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। ওই নারীর চিৎকার শুনে তাকে ভুট্রা ক্ষেত থেকে উদ্ধার করে বাড়ীতে নিয়ে আসে স্বজনেরা। এ বিষয়ে কোতয়ালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ বলেন, রাতেই ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। ওই নারীকে ওয়ানষ্টপ ক্রাইসেস সেন্টারে পাঠানো হয়েছে। আসামীকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।





















