Hi

ঢাকা ০৫:২৪ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সিরতা ইউনিয়নে বিশিষ্ট সমাজ সেবক রফিকুল ইসলাম এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ০৮:২৪:১৭ পূর্বাহ্ন, বুধবার, ৩ এপ্রিল ২০২৪
  • ১৯৫ Time View

 স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহ সদর উপজেলা ৫নং সিরতা ইউনিয়নে মোঃ রফিকুল ইসলাম এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পবিত্র মাহে রমজান মাস উপলক্ষ্যে আজ মঙ্গলবার (০২ এপ্রিল) এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় সিরতা ইউনিয়নের তেপান্তর এলাকার বিদেশি সংস্থার জামে মসজিদে। প্রায় দুই শতাধিক মানুষ জন এ ইফতার মাহফিলে অংশ গ্রহণ করে। এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেন বিশিষ্ট সমাজ সেবক মোঃরফিকুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পরানগঞ্জ ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক মোঃ রফিকুল ইসলাম। এ ইফতার ও দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলহাজ্ব সাংবাদিক গোলাম কিবরিয়া পলাশ, সঞ্চালনায় মোঃ দেলোয়ার হোসাইন (দিলদার) অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- কোনাপাড়া মাদরাসায়ে মারকাযুস সুন্নাহ এর মুহতামিম হাফেজ মাওলানা মোস্তাফা হোসাইন, মাওলানা ফয়জুল্লাহ মাহমুদ, দেশ সময় টেলিভিশনের ময়মনসিংহ জেলা প্রতিনিধি সাংবাদিক সোহেল মিয়া। এ সময় উপস্থিত ছিলেন সিরতা ইউনিয়নের আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতাকর্মী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা স্বতস্ফুর্তভাবে এ ইফতার ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন। বিশিষ্ট সমাজসেবক মোঃ রফিকুল ইসলাম বলেন মাহে রমজান মাসের রোজা আমাদের আত্মসংযম ও আত্মশুদ্ধির শিক্ষা দেয়। রোজাদারদের জন্য এ ইফতারের আয়োজন করতে পেরে এবং তাদেরকে দুমুঠো খাওয়াতে পেরে আমি আনন্দিত। যদি সমাজের সচ্ছল ও বিত্তবানরা এভাবে এগিয়ে আসেন তাহলে রোজাদারদের মাঝে ভ্রাতৃত্বের বন্ধন আরও অটুট হবে। এ থেকে আমাদের শিক্ষা নেওয়া যায়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

ভালুকায় মহান মে দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সিরতা ইউনিয়নে বিশিষ্ট সমাজ সেবক রফিকুল ইসলাম এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Update Time : ০৮:২৪:১৭ পূর্বাহ্ন, বুধবার, ৩ এপ্রিল ২০২৪