সাঁথিয়ায় জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত
-
Reporter Name - Update Time : ০৩:৩৮:৩২ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪
- ১৬০ Time View

শামীম আহমেদ পাবনা জেলা প্রতিনিধি:–
পাবনার সাঁথিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে শুক্রবার বাদ মাগরিব, ইসলামী কল্যাণমূলক রাষ্ট্র পরিচালনার জন্য ইসলামী ও আধুনিক জ্ঞানের সমন্বয়ে নিজেকে যোগ্য ও দক্ষ করে গড়ে তুলতে হবে।
এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাঁথিয়া জামায়াত অফিস হলরুমে ২ দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির/২০২৪ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
সাঁথিয়া উপজেলা জামাতের সেক্রেটারি আনিসুর রহমানের উপস্থাপনায় এবং সাঁথিয়া উপজেলা জামাতের আমীর মাওলানা মোখলেসুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা জামাতের আমীর অধ্যাপক আবু তালেব মন্ডল।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাবনা জেলার সাবেক আমীর ও কেন্দ্রীয় সূরা সদস্য মাওলানা আব্দুর রহিম, অধ্যাপক মাওলানা আব্দুল গাফফার খান সেক্রেটারি পাবনা জেলা শাখা, আবু সালে মোঃ আব্দুল্লাহ সহ-সেক্রেটারি পাবনা জেলা শাখা।
















