শিরোনামঃ
সাঁথিয়ায় ইউপি চেয়ারম্যান মিরাজুল বিশ্বাস গ্রেফতার
-
শামীম আহমেদ - Update Time : ০৬:১৫:৩৬ অপরাহ্ন, বুধবার, ১ মে ২০২৪
- ২৯২ Time View

শামীম আহমেদ পাবনা জেলা প্রতিনিধি÷
পাবনার সাঁথিয়ার আর/আতাইকুলা ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা মিরাজুল বিশ্বাসকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার (৩০ এপ্রিল) রাত সাড়ে ১২ টায় রঘুনাথপুর নিজ বাসভবন থেকে পাবনা ডিবি পুলিশ ও আতাইকুলা থানা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান,মিরাজুল বিশ্বাস সিআর নং-১২৩,ধারা ১৩৮(১)(এ)The negotiable instruments act [188] মামলার সাজাপ্রাপ্ত আসামি। আদালত থেকে তার বিরুদ্ধে সিআর সাজা ওয়ারেন্ট নং-২৭/২০২৩ জারি ছিল।
জানা গেছে, ওয়ারেন্ট জারি থাকা স্বত্বেও তিনি প্রকাশ্যে ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনা,উপজেলা পরিষদের মিটিংয়ে যোগদান, নির্বাচনী জনসমাবেশে যোগদান এবং থানায় গিয়ে দেনদরবার করে বেড়াতেন। পুলিশ তাকে গ্রেফতার করতো না।
Tag :
গ্রেপ্তার
জনপ্রিয়














