শিরোনামঃ
সন্ধ্যার তারা
-
Reporter Name - Update Time : ০৬:৩২:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
- ১৯৫ Time View

গোলাম কিবরিয়া পলাশ
সন্ধ্যার আকাশে একা একটা তারা,
হঠাৎ যেন তোমার চোখ মনে পড়ে
চুপচাপ, অথচ কত কথা লুকানো!
এই শহরের আলোয় কেউ দেখে না,
তবুও সে ঠিকই জানে,
আমি তাকিয়ে আছি।
তারা কি জানে,
আমার বুকের ভেতর একটা শূন্যতা ঘোরে?
হোয়াটসঅ্যাপের ‘seen’ হয়ে থাকা কথাগুলোর মতো
অধরাই রয়ে যাও তুমি
পাঠানো, কিন্তু উত্তরহীন!
জানো, ওই তারা আমার মতোই
নিভে যাওয়ার ভয় না পেয়ে
অন্ধকারের বুকেই জ্বলে।
তোমাকে হারিয়ে আমি শিখেছি
ভালোবাসাও আত্মজিজ্ঞাসা হতে পারে।
এই একলা তারা, আমার প্রশ্নের জবাব দেয় না,
তবু ওর চোখে দেখি
ভালোবাসা মানে কেবল পাওয়া নয়,
কারও জন্য
নিঃশব্দে অপেক্ষাও এক রকম প্রেম।
রাত বাড়ে, শহর ঘুমায়, মানুষ বদলায়,
তবু তারা একই থাকে
যেমনটা ছিল সেদিন,
তোমার চলে যাওয়ার ঠিক পর মুহূর্তে।
Tag :
কবিতা
জনপ্রিয়


























