শিরোনামঃ
শ্রীপুরে সেবা প্রতিষ্ঠানের উদ্যোগে স্যালাইন ও সুপিয় পানি বিতরণ
-
সাকিব হাসান - Update Time : ০৫:৫০:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
- ১৬৩ Time View

মোঃ সাকিব খান শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি
প্রচন্ড গরমে মাগুরার শ্রীপুরে রিকশা – ভ্যান, মোটর শ্রমিক ও পথচারীদের মাঝে উপজেলার বরিশাট গ্রামের প্রবাসীদের উদ্যোগে গড়ে তোলা সংগঠন “সেবা প্রতিষ্ঠানের” পক্ষ থেকে খাবার স্যালাইন ও বোতলজাত সুপিয় পানি বিতরণ কর হয়েছে। শনিবার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলার বিভিন্নস্থানে এ স্যালাইন ও পানি বিতরণ করা হয়।
শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সাংবাদিক মো. মিজানুর রহমান স্যালাইন ও খাবার পানি বিতরণের উদ্বোধন করেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাগুরা জেলা জীব বৈচিত্র্য ও বন্য প্রাণী সংরক্ষণ কমিটির সভাপতি সাংবাদিক মো. সাইফুল্লাহ সাংবাদিক মহাসিন মোল্লা, টিক্কা খান, মোল্লা আবু সালেহ মোঃ লিটন, সেবা প্রতিষ্ঠানের অন্যতম সদস্য মোঃ তরিকুল ইসলাম, নাজমুল বিশ্বাস, তারেক আহমেদ, মাজেদ মোল্লাসহ অন্যরা।
Tag :
সেবা
জনপ্রিয়























