শ্রীপুরে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রচার-প্রচারণায় ব্যস্ত সাংবাদিক মহসিন মোল্যা
-
Reporter Name - Update Time : ০৫:১৬:০৫ অপরাহ্ন, রবিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৪
- ১৫২ Time View

মোঃ সাকিব খান শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি: এরই মধ্যে দরজায় কড়া নাড়ছে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন। এ নির্বাচনে শ্রীপুর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে অংশ নেয়ার জন্য সকলের নিকট দোয়া, আর্শীবাদ ও সমর্থন চেয়েছেন শ্রীপুরের বিশিষ্ট সাংবাদিক মহসিন মোল্যা। ইতিমধ্যে তিনি নিজের প্রার্থিতা জানান দিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে সকলের সাথে কুশল বিনিময় ও প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই ইতিমধ্যেই মানসিক প্রস্তুতি ও উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগসহ প্রচার প্রচারণায় ভোটারদের দ্বারে ঘুরছেন। রোববার দুপুরে উপজেলার বিভিন্ন এলাকায় সৌজন্য সাক্ষাতের সময় উপজেলাবাসীর নিকট দোয়া, আর্শীবাদ ও সমর্থন চেয়েছেন তিনি। এছাড়া তিনি উপজেলার বিভিন্ন এলাকায় পোস্টার, গণসংযোগ, সামাজিক যোগাযোগ মাধ্যমে উপজেলা বাসির নিকট দোয়া ও আর্শীবাদ প্রার্থনা করেছেন।
তিনি সাংবাদিকতা পেশার পাশাপাশি বিশ্ব সন্ত্রাস বিরোধী সংগঠন মাগুরা জেলা শাখার সভাপতি ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিকলীগ শ্রীপুর উপজেলা শাখার সভাপতি হিসেবে দক্ষতা ও নিষ্ঠার সাথে দ্বায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি মুক্তিযুদ্ধ সংহতি পরিষদ শ্রীপুর উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক হিসেবে দক্ষতার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন।
উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মহসিন মোল্যা বলেন, আমি দীর্ঘদিন উপজেলার সাধারণ মানুষের পাশে আছি। তাই এবারের উপজেলা পরিষদ নির্বাচনে আমি শ্রীপুর উপজেলার ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী। জনগণ আমার সঙ্গে আছে। আমি শতভাগ আশাবাদী আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান হিসাবে সকলের সেবা করার সুযোগ দিবেন শ্রীপুর উপজেলাবাসী।
















