Hi

ঢাকা ০৭:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীপুরে অসত্য ও মনগড়া সংবাদে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে হেনস্তার অভিযোগ

  • Reporter Name
  • Update Time : ০৫:৫০:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬
  • ০ Time View

মাগুরা জেলা প্রতিনিধি

মাগুরার শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশরাফুজ্জামান লিটনের বিরুদ্ধে সম্প্রতি বিভিন্ন অনলাইন পেজে মনগড়া সংবাদ প্রকাশ করছে কতিপয় সাংবাদিক। একটি কুচক্রী মহল তাকে বিভ্রান্ত করতেই এ পথ বেঁছে নিয়েছে বলে তিনি দাবি করেন। তাকে নিয়ে একের পর এক অসত্য ও মনগড়া সংবাদ প্রকাশে একজন সরকারি কর্মকর্তা হয়ে ও তিনি তার সেবাদানে অটল রয়েছেন এ ব্যাপারে তিনি সাংবাদিকদের সঠিকটা তুলে ধরার আহ্বান জানিয়েছেন। তিনি আরো জানান, দায়িত্বভার গ্রহণের পর থেকেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সেবার মান বৃদ্ধি পেয়েছে । তিনি স্টাফদের সঠিক সময়ে আসা ও সরকারি নিয়ম মেনে কাজ করার নির্দেশ দেন। তিনি নিজেও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছেন। গত রবিবার জনৈক সাংবাদিকের সংবাদ সংগ্রহ ও ভিডিও করাকে কেন্দ্র করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশরাফুজ্জামান লিটনের সাথে কথা কাটাকাটি হয়। সে গোপনে ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়। তখনই আলোচনা-সমালোচনার জন্ম নেয়। এ সময় ওই সাংবাদিককে প্রশ্ন করতে শোনা যায়, আপনি কেন অফিস সময়ে হাসপাতালের ড্রাইভারকে দিয়ে ব্যক্তিগত গাড়ি নিয়ে হাসপাতাল ত্যাগ করছেন?তাকে এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, আমাদের ডাক্তারদের অফিস সকাল ৮ থেকে দুপুর ২ টা পর্যন্ত। আর সে নিজেই উল্লেখ করছে আমি দুপুর ২ টা ৩৫ মিনিটে হাসপাতাল ত্যাগ করছিলাম। এছাড়া তিনি জানেন না গাড়িটি আমার নয়। চালক সরকারি ড্রাইভার না৷ গাড়ী চালক প্রকল্পের নিয়োগ প্রাপ্ত। তার প্রকল্পের মেয়াদ দুই বছর আগে শেষ হয়েছে। নতুন করে প্রকল্পের মেয়াদ বৃদ্ধি করা না হওয়ায় তার ও তার পরিবারকে সাহায্য সহযোগিতা করতে হয়। সাংবাদিকের উচিত সঠিকটা জেনেই সংবাদ প্রকাশ করা। সাংবাদিক হলো সমাজের দর্পণ। কিন্তু কতিপয় সাংবাদিক এ মহান পেশাকে কুলষিত করছে।
তিনি আরো বলেন, এই সাংবাদিকগুলোই বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ও বিভিন্ন অনলাইন পেজ খুলে তাঁর বিরুদ্ধে অসত্য এবং মনগড়া সংবাদ প্রকাশ করে আসছে। তাদের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে পড়েছি।
তিনি বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের জন্য সাংবাদিকদের অনুরোধ জানান।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ১০ কর্মকর্তার বিরুদ্ধে সরকারী তিন দপ্তরে লিখিত অভিযোগ

শ্রীপুরে অসত্য ও মনগড়া সংবাদে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে হেনস্তার অভিযোগ

Update Time : ০৫:৫০:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬