Hi

ঢাকা ০২:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুর প্রেসক্লাবের দপ্তর সম্পাদকের নামে মিথ্যা মামলা; প্রেসক্লাবের নিন্দা প্রস্তাব

  • Reporter Name
  • Update Time : ০৪:৪৫:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪
  • ১৯১ Time View

শেরপুর প্রতিনিধি:

শেরপুর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও শেরপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি, আনন্দ টিভির শেরপুর জেলা প্রতিনিধি মারুফুর রহমানকে হত্যা মামলায় ফাঁসানোর প্রতিবাদে নিন্দা প্রস্তাব করেছে শেরপুর প্রেসক্লাব।

সোমবার ২৩ ডিসেম্বর রাতে পৌর শহরের গৃদ্দানারায়ণপুরে শেরপুর প্রেসক্লাবের সাংবাদিকদের উপস্থিতিতে সকলের সম্মতিতে এ নিন্দা প্রস্তাব করা হয়।

শেরপুর প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এসএম শহিদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত সাংবাদিক নেতাগণ তাদের বক্তব্যে প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মারুফের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত ভাবে মিথ্যা মামলায় ফাঁসানোর ঘটনায় তীব্র প্রতিবাদ জানান। সেই সাথে অনতিবিলম্বে তাকে মিথ্যা মামলা হতে অব্যাহতি প্রদানের জন্য পুলিশ প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

উল্লেখ্য, শেরপুরে বহুল আলোচিত আমেরিকা প্রবাসী আব্দুল হালিম জীবন হত্যা মামলার ঘটনায় আনন্দ টিভি জেলা প্রতিনিধি মারুফুর রহমান সংবাদ পরিবেশন করার কারণে ওই হত্যা মামলার আসামি আব্দুর রউফ জামিনে এসে প্রতিশোধ পরায়ণ হয়ে সাংবাদিক মারুফকে মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দিয়ে আসছিল। গত দুই মাস আগে আব্দুর রউফের ঘনিষ্ঠ সহযোগী মুকুল হোসেন এর শ্যালোক বিএসএফ কর্তৃক ভারতীয় সীমান্তে হত্যা হয়। ওই ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হলেও অসৎ উদ্দেশ্যে শেরপুর আদালতে মুকুল বাদী হয়ে একটি মিথ্যা হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় আব্দুর রউফের পরামর্শে মকুল হোসেন তার মামলায় উদ্দেশ্য প্রণোদিত হয়ে সাংবাদিক মারুফের নাম অন্তর্ভুক্ত করে বলে অভিযোগ করেন ভুক্তভোগী সাংবাদিক মারুফ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ফুলপুরে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

শেরপুর প্রেসক্লাবের দপ্তর সম্পাদকের নামে মিথ্যা মামলা; প্রেসক্লাবের নিন্দা প্রস্তাব

Update Time : ০৪:৪৫:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪