শিবচর উপজেলার সন্যাসির চর ইউনিয়নের বিশিষ্ট ব্যবসায়ী ফারুক মোল্লা উপর অতর্কিত সন্ত্রাসী হামলা
-
Reporter Name - Update Time : ০২:৪৮:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩
- ১৪৮ Time View

স্টাফ রিপোর্টার
মাদারীপুরের শিবচর উপজেলার সন্যাসির চর ইউনিয়নের বিশিষ্ট ব্যবসায়ী ফারুক মোল্লা এর উপর জমিজমা দখল কে কেন্দ্র করে ১৪ জুন,২০২৩ ইং তারিখ বুধবার বিকাল চারটায় এক ই ইউনিয়নের মোশারফ মোল্লা ওরফে মোসা তার দলবল নিয়ে অতর্কিত সন্ত্রাসী হামলা চালিয়ে মারাত্মক আহত করে। সন্ত্রাসী মোসার সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে বাবা ফারুক মোল্লাকে রক্ষা করতে কলেজ পড়ুয়া মেয়ে নুরজাহান এগিয়ে আসলে, নুরজাহান এর উপরো সন্ত্রাসী হামলা চালায়। তাৎক্ষণিক ভাবে রক্তাক্ত অবস্থায় আহত ফারুক মোল্লা কে তার পরিবারের লোকজন , সুচিকিৎসার জন্য শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় । ফারুক মোল্লার পরিবার,কুক্ষাত সন্ত্রাসী,মাদক ব্যবসায়ী,মাদক সেবী মোশারফ মোল্লা ওরফে মোসার দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করে।
এব্যাপারে ফারুক মোল্লা, শিবচর থানায় অভিযোগ দাখিল করে।
হামলার শিকার ফারুক মোল্লা , সা়ংবাদিকদের জানান, আমার নিজের জমি পরিস্কার করতে গেলে ঐ কুক্ষাত সন্ত্রাসী মাদক ব্যবসায়ী মোশারফ মোল্লা ওরফে মোসা ও তার দলবল নিয়ে, আমার উপর অতর্কিত হামলা চালায় । ঐমোসা আমার জমি জোর করে দখল করে নিতে চায়। আমি প্রসাশনের কছে কুক্ষাত সন্ত্রাসী,মাদক ব্যবসায়ী মোসার দৃষ্টান্ত মূলক শাস্তি কামনা করছি।
হামলার আর এক জন শিকার ফারুক মোল্লার মেয়ে নুরজাহান সাংবাদিকদের জানান,আমার বাবার উপর অতর্কিত সন্ত্রাসী হামলা ঠেকাতে এগিয়ে আসলে,ও কুক্ষাত সন্ত্রাসী , আমার উপরো আক্রমণ চালায়, আমি প্রসাশনের কছে কুক্ষাত সন্ত্রাসী মোসার দৃষ্টান্ত মূলক শাস্তি চাই।





















