শাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় মাদরাসা শিক্ষার্থী নিহত
-
Reporter Name - Update Time : ১২:৩৪:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫
- ১১২ Time View

মিজানুর রহমান মিলন, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার শাজাহানপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছে। উপজেলার চোপিনগর ইউনিয়নের বৃ-কুষ্টিয়া মাদরাসা গেটে বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) এই সড়ক দুর্ঘটনা ঘটে । নিহত শিক্ষার্থী উপজেলার আমরুল ইউনিয়নের রাধানগর পূর্ব পাড়া গ্রামের আজিদুর ছেলে মোসাদ্দিক (১০)
সে উপজেলার ক্ষুদ্র ফুলকোট ইসলামীয়া হাফেজিয়া মাদরাসা ও ইয়াতীমখানায় হিফজ বিভাগে পড়তো।
মাদরাসা সভাপতি আবুল কাসেম সরকার জানান, নিহত মুসাদ্দিক মাদরাসা মাহফিলের টাকা কালেকশনের জন্য অন্য ছাত্রদের সাথে বি-ব্লক – বৃ-কুষ্টিয়া ব্রিজ সংলগ্ন রাস্তায় দাড়িয়ে ছিল। কাঁচামালের ভ্যান ছাত্ররা দাঁড় করালে ভ্যান থেকে কাঁচামালের বড় একটি বস্তা উল্টে তার উপরে পরে যায়। আহত মোসাদ্দিককে স্হানীয় একটি ক্লিনিকে নিলে কর্তব্যরত চিকিৎসক অবস্থার অবনতি দেখে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিতে বলেন। পথিমধ্যে সে মারা যায়।
মোসাদ্দিকের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


















