শাজাহানপুরে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও পিস্তলসহ গ্রেফতার-১
-
Reporter Name - Update Time : ০২:১২:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪
- ১৬৯ Time View

মিজানুর রহমান মিলন, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার শাজাহানপুর উপজেলায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযান চালিয়ে দেশীয় তৈরি অস্ত্র ৪টি বড় হাসুয়া,১টি ছোরা,৫টি ককটেল,১পাইপগান,৪ রাউন্ড চায়না রাইফেলের গুলি,১পিস্তলের গুলি ও ১টি চায়না গুলির খোসা উদ্ধার করা হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে হাতে-নাতে স্থানীয় স্বৈরাচার দোসর আওয়ামী সরকারের নেতা ইমদাদুল হক (৩৫) কে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত নেতা ইমদাদুল হক শাজাহানপুর উপজেলার আমরুল ইউননিয়ন স্বৈরাচার দোসর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ফুলকোট গ্রামের বামনদিঘীপাড়ার আশরাফ আলীর ছেলে। এমদাদুল হক প্রাণ কোম্পানীর মার্কেটিং ম্যানেজার হিসাবে কাজ করতেন। গত বুধবার (১৬ অক্টোবর) দিবাগত রাত দুইটার দিকে ইমদাদুল হক এর বাড়িতে সেনাবাহিনী ও পুলিশ মিলে যৌথ অভিযান চালায়।
এসময় গ্রেফতারকৃত নেতা এমদাদুল হক এর বাড়ি থেকে দেশীয় তৈরি অস্ত্র ৪টি বড় হাসুয়া,১টি ছোরা,৫টি ককটেল,১পাইপগান,৪ রাউন্ড চায়না রাইফেলের গুলি,১পিস্তলের গুলি ও ১টি চায়না গুলির খোসা উদ্ধারসহ তাকে গ্রেফতার করে যৌথ বাহিনী। পরে তাকে যৌথ বাহিনী শাজাহানপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করে। যৌথ বাহিনীর এই অভিযানে নেতৃত্বে দেন সেনাবাহিনীর ক্যাপ্টেন জিয়ান। উক্ত গ্রেফতারকৃত স্বৈরাচার দোসর সরকারের নেতা ইমদাদুলের বিরুদ্ধে শাজাহানপুর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
এবিষয়ে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াদুদ আলম বিষয়টি নিশ্চিত করে জানান,দিবাগত রাতে ইমদাদুল হক এর বাড়িতে সেনাবাহিনী ও পুলিশ মিলে যৌথ অভিযান চালায়। এতে দেশীয় তৈরি অস্ত্র ৪টি বড় হাসুয়া,১টি ছোরা,৫টি ককটেল,১পাইপগান,৪ রাউন্ড চায়না রাইফেলের গুলি,১পিস্তলের গুলি ও ১টি চায়না গুলির খোসা উদ্ধারসহ তাকে গ্রেফতার করে যৌথ বাহিনী। পরবর্তীতে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। থানা পুলিশ আসামি ইমদাদুলকে বিজ্ঞ আদালতে প্রেরণ করবে বলে জানান তিনি।

















