Hi

ঢাকা ০১:২০ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শাজাহানপুরে ভূমি কর্মকর্তার স্বাক্ষর জাল করার অভিযোগে গ্রেপ্তার ১

  • Reporter Name
  • Update Time : ০৪:২৪:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ জানুয়ারী ২০২৪
  • ১৫৪ Time View

মিজানুর রহমান মিলন, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি :

বগুড়ার শাজাহানপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি), ইউনিয়ন ভূমি সহকারী ও কানুনগো স্বাক্ষর জাল করে জমি খারিজের দায়ে জাকিউল আলম লিমন (৩৮) নামে প্রতারক চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তারকৃত লিমন বগুড়ার শেরপুর উপজেলার টাউন কলোনী এলাকার জমিস উদ্দিন ছেলে। বর্তমানে সে শাজাহানপুর উপজেলার দুবলাগাড়ী হাট এলাকায় লিমন ফটোকপি এন্ড কম্পিউটার নামে একটি দোকান পরিচালনা করেন।বুধবার (১০ জানুয়ারি) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী মোহাম্মদ অনিক ইসলাম আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় দুবলাগাড়ী হাট এলাকায় অভিযান চালিয়ে লিমনকে আটক করেন। এসময় তার দোকান সিলগালা ও মালামাল জব্দ করেন।উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের জোকা গ্রামের আব্দুল বাছেদ এক ব্যক্তি জানান, লিমন ফটোকপি এন্ড কম্পিউটার দোকানের মালিক লিমন সহজে জমি খারিজ করে দেন এমন খবর পেয়ে কিছুদিন আগে তাকে চুক্তি মোতাবেক ৯ হাজার টাকা দেন এবং যথা সময়ে খারিজের কাগজপত্র পান। কিন্তু সন্দেহ হলে ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে দেখেন জমি খারিজ হয়নি। পরে জানা যায় সাবেক উপজেলা সহকারী কমিশনার (এসিল্যান্ড), উপজেলা কানুনগো ও ইউনিয়ন ভূমি সহকারীর স্বাক্ষর জাল করে ভূয়া ডিসিআর তৈরি করা হয়েছে। পরে এবিষয়ে এসিল্যান্ড বরাবর অভিযোগ দায়ের করা হয়।শাজাহানপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী মোহাম্মদ অনিক ইসলাম জানান, ইউনিয়ন ভূমি সহকারী, কানুনগো ও এসিল্যান্ডের স্বাক্ষর জাল করে জমি খারিজের একটি অভিযোগ পেয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে লিমনকে আটক করা হয়। এসময় স্থানীয়দের উপস্থিতে লিমন নিজের দোষ স্বীকার করেন। কিন্তু অপরাধ ভ্রাম্যমান আদালতে বিচার্য না হওয়ায় থানায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান, স্বাক্ষর জাল করার অপরাধে জাকিউল আলম লিমন নামে এক ব্যক্তিকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তার বিরুদ্ধে ভূমি আইনে নিয়মিত মামলা দায়ের শেষে আদালতে পাঠিয়ে দেয়া হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

সৌমিক হাসান সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার করায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি মো: সবুজ গাজীর কৃতজ্ঞতা

শাজাহানপুরে ভূমি কর্মকর্তার স্বাক্ষর জাল করার অভিযোগে গ্রেপ্তার ১

Update Time : ০৪:২৪:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ জানুয়ারী ২০২৪