শাজাহানপুরে প্রতিপক্ষর সাথে বিরোধের জেরে মৎস্য আড়ৎ এর মালামালে আগুন
-
Reporter Name - Update Time : ০৩:৪৭:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩
- ১২৪ Time View

মিজানুর রহমান মিলন, শাজাহানপুর(বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার শাজাহানপুরে প্রতিপক্ষের বিরোধের জেরে মৎস্য আড়ৎ এর মালামালের উপর অগ্নিসংযোগের অভিযোগে থানায় সাধারণ ডাইরী করেছে ভুক্তভোগী আমরুল ইউনিয়ন আওয়ামীলীগ এর সহ-সভাপতি শ্রী নিত্যনন্দ চন্দ্র দাস(৫৪) পিতা শ্রী গোবিন্দ চন্দ্র দাস। সে উপজেলার আমরুল ইউনিয়নের ডেমাজানি হিন্দু পালপাড়া গ্রামের বাসিন্দা। ওই ঘটনায় ২৫ সেপ্টেম্বর থানায় হাজির হয়ে নথিভুক্ত হিসেবে সাধারণ ডাইরী করেছে।
ডাইরীতে নিত্যনন্দ বলেন, ডেমাজানী বাজারে দিলিপ মেকারের দোকানের সামনে আমার ফাঁকা জায়গায় মাছের আড়ৎ এর কাজে ব্যবহারিত ১৪টি ফাঁকা ড্রাম ৫৫টি ককসেট, ১১০পিচ চট, ৬০পিচ পলিথিনসহ অন্যান্য জিনিষপত্র পুড়ে ছাই করে দেয় র্দুবৃত্তরা। আমি ভোর ৫টায় গিয়ে দেখি আমার প্রায় ৭০হাজার টাকার ক্ষতিসাধণ হয়েছে। তাই জীবনের হুমকিসহ পরিবারের সুরক্ষা বিবেচনা করে থানায় সাধারণ ডাইরী করেছেন বলে তিনি জানান।
এর আগে আমি স্থানীয় বলরামের কাছে টাকা পেতাম সেই টাকা চাওয়াকে কেন্দ্র করে ঝগড়া বিবাদ এবং এক পর্যায়ে মারপিট করে উল্টো সুদাড়ু বলে মিথ্যা মামলা দিয়ে আমাকে ধ্বংস করেছে। আমার ছেলেটি পুলিশ প্রশাসনে চাকুরী পাবার কথা ছিল তাকেও মিথ্যা মামলা ঝুলিয়ে দিয়েছে প্রতিপক্ষরা। বর্তমানে মানবতার জীবন যাপন করছেন। সে ক্ষোভে আরও বলেন আমি প্রয়োজনে ভারত চলে যাব ওদের অন্যায় অত্যাচারে।
এবিষয়ে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান, তার সাধারণ ডাইরী পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে ।






















