Hi

ঢাকা ১১:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রূপগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা ও গুলির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

  • Reporter Name
  • Update Time : ০৫:১৯:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪
  • ১২৪ Time View

রূপগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা কালবেলার সাংবাদিক জাহাঙ্গীর মাহমুদ ও নয়া দিগন্তের সাংবাদিক মীর শফিকুল ইসলামের উপর অতর্কিত হামলা, গুলি ও নির্যাতনের প্রতিবাদে হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন রূপগঞ্জের কর্মরত সকল সাংবাদিকবৃন্দ।
মঙ্গলবার ১১ টায় রূপগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কেড় ভুলতা গাউছিয়া এলাকায় এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশ নেন রূপগঞ্জ প্রেসক্লাব, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাব, আড়াইহাজার প্রেসক্লাব, সোনারগাঁ প্রেসক্লাব ও ডেমরা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ
বক্তারা বলেন আগামী ৭২ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় না আনা হলে পরবর্তীতে আরো কঠোর কর্মসূচি দেয়ার হুশিয়ারি দেন।
আন্দোলনকারী সাংবাদিকদের দাবি অতি দ্রুত রূপগঞ্জে অবৈধ অস্ত্রধারী এ সকল সন্ত্রাসীদের আটক ও অস্ত্র উদ্ধার করতে হবে। এ সকল অবৈধ অস্ত্র উদ্ধার না হলে তারা এলাকার নিরীহ মানুষের উপর ব্যবহার করবে। তাই এ সকল অবৈধ অস্ত্রধারীদের আইন শৃঙ্খলা বাহিনী যত দ্রুত সম্ভব গ্রেপ্তার করে অস্ত্র উদ্ধার করতে হবে বলেও দাবী করেন।
এ সময় বক্তব্য দেন রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মীর আব্দুল আলিম ও রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এ মোমেন,সাধারণ সম্পাদক মকবুল হোসেন,আনন্দ টিভির সাংবাদিক রাসেল মাহমুদ,আর টিভির সাংবাদিক রুবেল মাহমুদ,যমুনা টিভির সাংবাদিক জয়নাল আবেদীন জয়,৭১ টিভির সাংবাদিক রিয়াজ হোসেন, আড়াইহাজার প্রেসক্লাবের সভাপতি হারাধন মজুমদার সহ আরো অনেকে। এসময় এলাকার শতশত সাধারন মানুষ ছাড়াও দুই শতাধিক বিভিন্ন প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ মানববন্ধনে অংশ নেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

রামিসার হত্যাকারীর বিচার আগামী এক মাসের মধ্যে নিশ্চিত করবো সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড- প্রধানমন্ত্রী

রূপগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা ও গুলির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

Update Time : ০৫:১৯:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪