Hi

ঢাকা ১১:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রূপগঞ্জের কায়েতপাড়া ইউপি সাবেক চেয়ারম্যান গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : ০৬:০৫:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪
  • ১৬৫ Time View

রূপগঞ্জ(নারায়ণগঞ্জ)
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জায়েদ আলীকে(৬০) গ্রেফতার করেছে র‌্যাব-১। গতকাল ১৬অক্টোবর বুধবার রাজধানীর বনশ্রী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র‌্যাব -১ এর কোম্পানী কমান্ডার সিপিসি-৩ (পূর্বাচল ক্যাম্প) মেজর আবির হোসেন জানান, গত ৫আগষ্ট রূপগঞ্জের চনপাড়া পুর্নবাসন কেন্দ্রের জনকল্যাণ স্কুলের সামনে স্থানীয় নব কিশোলয় স্কুলের ১০ম শ্রেণির ছাত্র রোমান মিয়া(১৭) হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে দুইটি মোবাইলফোন, একটি ঘড়ি ও নগদ ৩৯হাজার ৫শ’ টাকা উদ্ধার করা হয়।
উল্লেখ্য নিহত স্কুল ছাত্র রোমান মিয়ার খালা বাদী হয়ে ৪৫জনকে আসামী করে রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করে। এ মামলার আসামী সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতিক হাজতে রয়েছেন। গ্রেফতারকৃত জায়েদ আলীর বাড়ি কায়েতপাড়া ইউনিয়নের পূর্বগ্রামে। তার পিতার নাম মৃত নোয়াব আলী।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

রূপগঞ্জের কায়েতপাড়া ইউপি সাবেক চেয়ারম্যান গ্রেফতার

Update Time : ০৬:০৫:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪