ময়মনসিংহে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসাবে পুরুষ্কার ও সনদ পেলেন -ড. মোঃ ইদ্রিছ খান
-
Reporter Name - Update Time : ০৬:৪৩:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর ২০২২
- ২৭৮ Time View

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহ।
আজ বৃহস্পতিবার (০১ সেপ্টেম্বর ২০২২) তারিখ সকাল ৯ ঘটিকায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ এর জেলা পর্যায়ে পুরুষ্কার ও সনদ বিতরণী অনুষ্ঠান।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সফিকুল ইসলাম অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), ময়মনসিংহ।
সভায় সভাপতিত্ব করেন, মোঃ রফিকুল ইসলাম জেলা শিক্ষা অফিসার, ময়মনসিংহ। এসময় উপস্থিত থেকে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (মাদরাসা) মোমেনশাহী ডিএস কামিল মাদরাসা এর অধ্যক্ষ ড. মোঃ ইদ্রিছ খান জেলা প্রশাসকের হাত থেকে পুরস্কার ও সনদ গ্রহণ করেন।
এসময় জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিস এর কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এ ছাড়াও পুরুষ্কার ও সনদ প্রাপ্ত প্রতিষ্ঠানের প্রিন্সিপালসহ শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন স্কুল কলেজ ও মাদরাসার শিক্ষার্থীরা উপস্থিত থেকে পুরুষ্কার ও সনদ গ্রহণ করেন।

















