Hi

ঢাকা ১১:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহে যৌতুকের জন্য স্ত্রীকে পিটিয়ে হত্যা মামলায় ঘাতক স্বামী গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : ০৮:৫২:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২০ জুলাই ২০২২
  • ২৫৮ Time View

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহ
ময়মনসিংহে যৌতুকের জন্য গৃহবধূকে পিটিয়ে হত্যার ঘঁনায় পাষন্ড স্বামী মো. আল আমিন (৩০) কে গ্রেফতার করেছে র‌্যাব-১৪ এর চৌকস আভিযানিক দল। বুধবার (২০ জুলাই ২০২২) তারিখ রাত ৩টার দিকে গাজীপুর মেট্রোপলিটন এলাকা হতে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র‌্যাব-১৪’র সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন।

র‌্যাব-১৪’র সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন জানান, ৩ বছর পূর্বে পাগলা থানার ছাপিলা গ্রামের মফিজ উদ্দিনের ছেলে আল আমিনে সাথে বীরই শেওরাদিরটেক গ্রামের মো. রিটন মিয়ার মেয়ে মুসলিমা খাতুনের (২৪) বিয়ে হয়।

বিয়ের এক বছর পর আল আমিন ও মুসলিমা দম্পতির ঘরে আরাফাত(২) নামে এক পুত্রসন্তানের জন্ম হয়। এরপর থেকেই এক লক্ষ টাকা যৌতুকের জন্য গৃহবধূ মুসলিমাকে নানাভাবে চাপ দিতে থাকে স্বামী মো.আল আমিন,শ্বশুড় মফিজ উদ্দিন এবং শ্বাশুড়ি আনোয়ারা খাতুন। যৌতুকের জন্য গৃহবধূ মুসলিমার সাথে শ্বশুড়,শ্বাশুড়ি ও স্বামীর ঝগড়া বিবাদ লেগেই থাকতো।

যৌতুকের টাকা দিতে না পারায় গত ২৪ জুন স্বামী-স্ত্রীর মধ্যে আবারও বাক-বিতন্ডা শুরু হলে একপর্যায়ে ঘাতক স্বামী আল আমিন লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে তার স্ত্রীকে গুরুতর আহত করলে অতিরিক্ত রক্তক্ষরণে নিজ ঘরেই গৃহবধূ মুসলিমার মৃত্যু হয়।

পরে মুসলিমার মা রোকেয়া খাতুন বাদী হয়ে পাগলা থানায় মুসলিমার স্বামী, শ্বশুড় ও শ্বাশুড়িকে আসামি করে মামলা দায়ের করেন। এঘটনায় র‌্যাব-১৪’এর একটি চৌকস আভিযানিক দল গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি এবং ছায়া তদন্ত শুরু করে।

অবশেষে পলাতক প্রধান আসামী আল আমিনের সুনির্দিষ্ট অবস্থান নির্নয়ের মাধ্যমে বুধবার রাতে তাকে গাজীপুর তেকে গ্রেফতার করা হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

রামিসার হত্যাকারীর বিচার আগামী এক মাসের মধ্যে নিশ্চিত করবো সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড- প্রধানমন্ত্রী

ময়মনসিংহে যৌতুকের জন্য স্ত্রীকে পিটিয়ে হত্যা মামলায় ঘাতক স্বামী গ্রেফতার

Update Time : ০৮:৫২:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২০ জুলাই ২০২২