Hi

ঢাকা ০৬:০৯ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মুক্তাগাছায় বেঙ্গল সিমেন্টের শুভ হালখাতা ও পুরস্কার বিতরণ

  • Reporter Name
  • Update Time : ০৮:০১:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২০ মার্চ ২০২৩
  • ১৮০ Time View

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহঃ
ময়মনসিংহের মুক্তাগাছায় দেশের সর্ববৃহৎ শিল্প প্রতিষ্ঠান বেঙ্গল গ্রুপের পণ্য বেঙ্গল সিমেন্টের শুভ হালখাতা ১৪২৯ অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (১৮ মার্চ ২০২৩) তারিখ দুপুরে মুক্তাগাছা পৌর শহরের নিউ ড্রিমট্রিম রেস্টুরেন্টে মুক্তাগাছার উপজেলা ব্যবসায়ী প্রতিষ্ঠান ‘মেসার্স আরিফ ট্রেডার্স’ আয়োজনে এ শুভ হালখাতা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন আরিফ ট্রেডার্স এর প্রতিষ্ঠাতা ও পরিচালক মোঃ আরিফুল ইসলাম। এসময় বেঙ্গল সিমেন্ট সেক্টর ময়মনসিংহ টেরিটরি সেলস ম্যানেজার মোঃ খায়রুল আলম জাহিদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রিজিওনাল সেলস ম্যানেজার মোঃ মাহমুদুল হাসান।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী, আসাদুজ্জামান তালুকদার, আতাউর রহমান বাবু,সাইফুল ইসলাম, শফিকুল ইসলাম চঞ্চল, তসলিম মিয়া,রাজিব,জুলহাস মিয়া, মামুনুর রশিদ, রিপন প্রমুখ। এছাড়াও উপজেলার দুই শতাধিক ব্যবসায়ী, ঠিকাদার, ইঞ্জিনিয়ার ও স্থানীয় মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

হালখাতা অনুষ্ঠানের আলোচনা শেষে ব্যবসায়ীদের মধ্যে সেরা বিক্রেতা ৫ জনকে পুরস্কৃত করা হয়। প্রথম স্থান অধিকার কারী মানিক হার্ডওয়্যার উপজেলার রামভদ্রপুর,তারা ফিসারী সত্রাশিয়া ,মদিনা স্টীল হাউজ জয়বাংলা কে মাইক্রোওভেন দ্বিতীয় পুরস্কার তন্নিতা মিম এন্টারপ্রাইজ খিলগাতি কে ডিনার সেট ও তৃতীয় মুন্জু ট্রেডার্স কে সিঙ্গার ব্রান্ডয়ের আয়রন মেশিন দেওয়া হয়।

গত বছর মুক্তাগাছা উপজেলায় প্রায় পঞ্চাশ হাজার ব্যাগ বেঙ্গল সিমেন্ট বিক্রি হয়েছে বলে নিশ্চিত করেন সংশ্লিষ্টরা। পরে মধ্যাহ্নভোজ শেষে র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয় সেখানে ৫ জনকে পুরস্কার দেওয়া হয়েছে এবং প্রায় একশতক ব্যবসায়ীকে কোম্পানির পক্ষ থেকে পুরস্কার দেওয়া হয়।আগামীতেও যারা বিক্রি পরিমান বৃদ্ধি করতে পারবেন তাদের জন্য কোম্পানির পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার রয়েছে বলে ঘোষণা করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

রামিসার হত্যাকারীর বিচার আগামী এক মাসের মধ্যে নিশ্চিত করবো সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড- প্রধানমন্ত্রী

মুক্তাগাছায় বেঙ্গল সিমেন্টের শুভ হালখাতা ও পুরস্কার বিতরণ

Update Time : ০৮:০১:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২০ মার্চ ২০২৩