Hi

ঢাকা ০৮:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মায়ের মামলায় ছেলে গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : ০৮:৫৪:২৮ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মার্চ ২০২৪
  • ১৩৮ Time View

এএস নুসরাত জাহান খুশি, রংপুর ব্যুরো। কুড়িগ্রামের উলিপুরে ভরণপোষণ না দেওয়ায় মায়ের মামলায় ছেলে গ্রেপ্তার। কুড়িগ্রামের উলিপুরে পিতা-মাতার ভরণপোষণ আইনে থানায় মামলা করেছেন আজিরন বেওয়া (৭৫) নামের এক হতভাগী মা। শনিবার (১৬ মার্চ) মামলাটি করেন তিনি। মামলার প্রাথমিক তদন্তে সত্যতা পেয়ে তার ছেলে মোঃ হাফিজুর রহমানকে (৪৫) গ্রেপ্তার করেছে উলিপুর থানা পুলিশ। জানা গেছে, কয়েক বছর আগে মারা যান ওই আজিরন বেওয়ার স্বামী আব্দুল গফুর মিয়া এরপর থেকে ছেলের ওপর নির্ভরশীল তিনি। অথচ পৌরসভার রামদাস ধনিরাম আদর্শপাড়া গ্রামে বসবাস করলেও তার কোনো খোঁজখবর নেন না ছেলে হাফিজুর রহমান। ভরণপোষণ না দিয়েও জমি লিখে নেন। শনিবার (১৬ মার্চ) পুনরায় জমি লিখে চাইলে মা থানায় এসে মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী দায়িত্বরত কর্মকর্তা এসআই মিজানুর রহমান শনিবার রাতে অভিযান চালিয়ে ধরনীবাড়ি ইউনিয়নের মুন্সিবাড়ি এলাকায় শ্বশুরবাড়ি থেকে হাফিজুর রহমানকে গ্রেপ্তার করেন। উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মর্তুজা বলেন, ঘটনার প্রাথমিক সত্যতা পেয়ে আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সৌমিক হাসান সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার করায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি মো: সবুজ গাজীর কৃতজ্ঞতা

মায়ের মামলায় ছেলে গ্রেপ্তার

Update Time : ০৮:৫৪:২৮ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মার্চ ২০২৪