Hi

ঢাকা ০৫:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মানবতাবিরোধী অপরাধের মামলায় পরোয়ানাভূক্ত আসামী ফুলপুরের মাহবুব মন্ডল গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : ১২:১৯:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৬ জুন ২০২৩
  • ১৩৯ Time View

মোঃ কামরুল ইসলাম খান ময়মনসিংহ ফুলপুর প্রতিনিধি

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন ১৯৭৩ অনুযায়ী মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ও গ্রেফতারী পরোয়ানাভূক্ত আসামী মাহাবুব আলম মন্ডল (৭০)কে দীর্ঘ ১৪ বছর পর গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২৫ জুন) ময়মনসিংহের কোতয়ালি থানাধীন তিনকোনা পুকুর পাড় এলাকায মেয়ের ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। সে ফুলপুর উপজেলার পশ্চিম বাখাই গ্রামের মৃত বসির উদ্দিন মন্ডলের ছেলে। রবিবার বিকেলে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, আসামী মাহাবুব আলম মন্ডল (৭০)এর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগের মধ্যে রয়েছে ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধ শুরু হলে তৎকালীন পাক হানাদার বাহিনীর দোসর হিসেবে গঠিত স্বাধীনতাবিরোধী রাজাকার বাহিনীতে যোগদান করে পাকিস্তানী সেনাবাহিনীর সহায়তাকারী হিসেবে মুক্তিযুদ্ধের বিপক্ষে সরাসরি অংশগ্রহন করে। তার বিরুদ্ধে রুজুকৃত মামলার বাদী পরিমল চন্দ্র দাসের পিতা যোগেশ চন্দ্র দাসসহ তার অন্যান্য আত্মীয় মোট নয় (০৯) জনকে টেনে-হিঁচড়ে কংস নদীর পাড়ে নিয়ে যায় এবং রাইফেল ও স্টেনগান দিয়ে নির্বিচারে নৃশংসভাবে গুলি করে হত্যা করে।
যুদ্ধ চলাকালীন সে পাক হানাদার বাহিনীর সহযোগিতায় বিভিন্ন আগ্নেয়াস্ত্র প্রদর্শন করত: এলাকায় ত্রাস কায়েম করে। হিন্দু সম্প্রদায়ের লোকজনদের উপর অমানুষিক নিযার্তন করে অসংখ্য নিরীহ মানুষের বাড়ি-ঘর পুঁড়িয়ে দেয় এবং বাড়িতে থাকা সম্পদ লুন্ঠন, নারী ধর্ষণ ও হত্যাসহ জঘন্য অপরাধ চালিয়ে যায়। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর সে হিন্দু সম্প্রদায়সহ সাধারন মানুষের জমিজমা আত্মসাৎ করে তাদের উপর ভয়ভীতি প্রদর্শন করতে থাকে। আরও জানা যায়, আসামী মাহাবুব আলম মন্ডল ১৯৯০ সালের পূর্বে কমিউনিস্ট পার্টির সদস্য ছিল। ১৯৯০-১৯৯৩ সাল পর্যন্ত বিএনপি’র ফুলপুর সদর ইউনিয়নের সাধারণ সম্পাদক ছিল। ২০১২-১৪ সালে সে ফুলপুর উপজেলা জামায়াতে ইসলামের আমীর হিসেবে মনোনীত হয় এবং গোপনে নিজের রাষ্ট্রবিরোধী কর্মকান্ড অব্যহত রাখে। ২০০৯ সালে তার বিরুদ্ধে যুদ্ধাপরাধ মামলা রুজু হওয়ার পর থেকে দীর্ঘ ১৪ বছর সে ঢাকা ও বিভিন্ন এলাকায় পলাতক ছিল। গত তিন দিন আগে ঈদ উপলক্ষে গোপনে ময়মনসিংহে এসেছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (২৫ জুন) দুপুরে ফুলপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে এস আই সুমন ও এস আই মোফাখখিরসহ পুলিশের একটি দল কোতোয়ালি থানাধীন তিনকোনা পুকুর পাড় এলাকায় অভিযান পরিচালনা করে তার মেয়ে উর্মি আক্তারের ভাড়াটিয়া বাসা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়।

ফুলপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সোমবার (২৬ জুন) বিধি মোতাবেক মানবতাবিরোধী অপরাধ অভিযুক্ত ও গ্রেফতারী পরোয়ানাভূক্ত আসামী মাহাবুব আলম মন্ডলকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলমান রয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

ডিকেএমসি হসপিটাল চিকিৎসা বিষয়ক সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত

মানবতাবিরোধী অপরাধের মামলায় পরোয়ানাভূক্ত আসামী ফুলপুরের মাহবুব মন্ডল গ্রেপ্তার

Update Time : ১২:১৯:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৬ জুন ২০২৩