Hi

ঢাকা ০৩:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

  • Reporter Name
  • Update Time : ০২:১৮:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪
  • ১৬৯ Time View

মোঃ সাকিব খান মাগুরা জেলা প্রতিনিধি মাগুরার শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে সকাল ১০ টায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জীর সাথে উপজেলায় কর্মরত সকল সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাগেরহাট জেলার কচুয়া উপজেলা থেকে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে বদলি/পদায়নকৃত হয়ে গত ১৫ সেপ্টেম্বর রবিবার শ্রীপুর উপজেলায় যোগদানের পর তিনি এই প্রথম আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন । মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জী’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন শ্রীপুর প্রেস ক্লাবের আহ্বায়ক ড. মুসাফির নজরুল, সদস্য সচিব ও ইত্তেফাকের শ্রীপুর প্রতিনিধি আশরাফ হোসেন পল্টু, সদস্য এম.আর. জিন্নাহ, সিনিয়র সাংবাদিক নাসিরুল ইসলাম, আইয়ুব হোসেন খাঁন, মোঃ সাইফুল্লাহ, মোল্যা মিজানুর রহমান, জিয়াউর রহমান, জান্নাতুন মাওয়া, খান আবু হাসান লিটন, মহসিন মোল্যা, জিল্লুর রহমান সাগর, মুজাহিদ শেখ, জুয়েল রানা,লেলিন জাফর,নাজমুল আহসান, তাসিন জামান,আব্দুর রশীদ ও মোঃ সাকিব খান সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। এ সময় সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জী সাংবাদিকদের বস্তু নিষ্ঠ ও তথ্যভিত্তিক সত্য সংবাদ প্রকাশসহ এলাকার সার্বিক উন্নয়নে প্রশাসনের পাশে থেকে কাজ করার আহবান জানান। এছাড়াও ভবিষ্যতে তিনি সাধারণ মানুষের কল্যানার্থে কাজ করে যাবেন বলেও জানান।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ফুলপুরে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

Update Time : ০২:১৮:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪