মাগুরায় ৩৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
-
Reporter Name - Update Time : ০৬:৩৮:৫০ অপরাহ্ন, সোমবার, ১ জুলাই ২০২৪
- ১৯৬ Time View

মোঃ সাকিব খান মাগুরা জেলা প্রতিনিধি
মাগুরায় মাদক বিরোধী বিশেষ অভিযানে ৩৫ কেজি গাঁজাসহ পলাশ মণ্ডল (৩৭) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার সকাল সাড়ে ১১ টার দিকে মাগুরা সদর উপজেলার সিংহডাঙ্গা দক্ষিণপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। সে একই গ্রামের মান্নাফ মণ্ডলের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাগুরা সদর থানা ও শত্রুজিৎপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. কামরুজ্জামান ও সঙ্গীয় ফোর্স মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় সিংহডাঙ্গা গ্রামের পলাশ মণ্ডলের কাছ থেকে ৩৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তিনি দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত।
এ বিষয়ে মাগুরা সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল জানান, আটককৃত ব্যক্তি দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত। মাগুরা সদর থানায় ওই মাদক ব্যবসায়ীর নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু হয়েছে।

















