Hi

ঢাকা ০৩:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহে পুত্রের হাতে পিতা খুন

  • Reporter Name
  • Update Time : ০৪:৪২:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৩
  • ১৯৫ Time View

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহঃ
ময়মনসিংহে লিখে দেওয়া জমির দাগ নম্বর ভুল হওয়ায় পূত্রের দা’য়ের কোপে জয়নুদ্দীন (৭৫) নামের এক বৃদ্ধ পিতা খুন হয়েছে। এ ঘটনার পর থেকে পূত্র আঃ মতিন (৩৫) পলাতক রয়েছে।

আজ মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারী ২০২৩) তারিখ ভোরে ময়মনসিংহের সদর উপজেলার পরানগঞ্জ ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামে এই মর্মান্তিক খুনের ঘটনা ঘটে। নিহত জয়নুদ্দীন ওই এলাকার স্হানীয় বাসিন্দা। পলাতক পূত্র আঃ মতিন নিহতের প্রথম স্ত্রীর সন্তান।

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, নিহত জয়নুদ্দীনের দুই স্ত্রী। তিনি তার প্রথম স্ত্রীর সন্তান আঃ মতিন ও দ্বিতীয় স্ত্রীর সন্তান শাকিবকে ৩ কাঠা জমি লিখে দেন কিন্তু ঐ জমির দাগ নম্বর ভূল হওয়ায় তাদের মধ্যে বিরোধ চলে আসছিল।

জানা গেছে, আজ (১৪ ফেব্রুয়ারী ২০২৩) মঙ্গলবার ভোরে জয়নুদ্দীন তার নিজ ধানক্ষেতে পানি দেওয়ার সময় পূত্র আঃ মতিন পেছন থেকে দা’য়ের কোপ দিয়ে পিতাকে খুন করে পালিয়ে যায়।

কোতোয়ালী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেন জানান-ঘটনাস্হল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

ময়মনসিংহে পুত্রের হাতে পিতা খুন

Update Time : ০৪:৪২:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৩