ময়মনসিংহে আইনজীবিকে নির্যাতনের ঘটনায় অতিরিক্ত ডিআইজির বিরুদ্ধে – সংবাদ সন্মেলন
-
Reporter Name - Update Time : ০২:৪৬:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩
- ১৭৫ Time View

মোঃ শফিকুল ইসলাম ময়মনসিংহঃ
ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির সদস্য এডভোকেট আশিকুর রহমানকে অতিরিক্ত ডিআইজি এনামুল কবির গতকাল ১৪ জুন ০২:০০ ঘটিকায় দুপুরে তাকে লোহার রড দিয়ে বেধরক প্রহার করে এবং চরথাপ্পর মারে তার নিজ অফিস কক্ষে। এতে সে অসুস্হ্য হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে জেলা আইনজীবি সমিতির নেতৃবৃন্দকে জানান।
এ নিয়ে জেলা আইনজীবি সমিতির আয়োজনে ১৫ জুন দুপুরে সংবাদ সন্মেলন করা হয়েছে ।
জেলা আইনজীবি সমিতির সভাপতি এড. মোয়াজ্জেম হোসেন বাবুল সাংবাদিকদের সাথে বক্তব্য প্রদান করেন। আইনজীবিকে মারধরের ঘটনায় এক জরুরী সভা শেষে সকলের ঐক্যমতের ভিক্তিতে অতিরিক্ত ডিআইজির এনামুল কবিরের বরখাস্ত করে দ্রুততম সময়ের মধ্যে আইনজীবি সমিতিকে জানানোর জন্য আহবান জানানো হয় । এ সময় সিনিয়র আইনজীবি এড. খালেকুজ্জামান, পিপি অ্যাডভোকেট কবির উদ্দিন ভূঁইয়া,পিযুষ কান্তি, বিকাশ সরকার, নজরুল ইসলাম চুন্নু, শিব্বির আহমেদ লিটন,এমদাদুল হক ,এড. হযরত আলী, এডভোকেট মফিজ উদ্দিন মন্ডল, এড. কে. বি. এম আমিনুল ইসলাম খাইরুল, আব্দুল্লাহ আল বাকী সহ আইনজীবি সমিতির আরও অনেকে উপস্থিত ছিলেন।

















