ময়মনসিংহের ফুলপুর পরিদর্শন করেন বিভাগীয় কমিশনার মোঃ শফিকুর রেজা বিশ্বাস
-
Reporter Name - Update Time : ০৪:৩২:১০ অপরাহ্ন, রবিবার, ৩০ এপ্রিল ২০২৩
- ১৫১ Time View

ময়মনসিংহ ফুলপুর প্রতিনিধি মোঃ কামরুল ইসলাম খান
ময়মনসিংহের ফুলপুরে আজ ময়মনসিংহ বিভাগের মান্যবর বিভাগীয় কমিশনার
মোঃ শফিকুর রেজা বিশ্বাস ফুলপুর উপজেলা পরিদর্শন করেন। এসময় তিনি উপজেলা ভূমি অফিস, ফুলপুর থানা, উপজেলা পরিষদ ও উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয় সহ অন্যান্য চলমান উন্নয়ন কর্মকান্ড পরিদর্শন করেন। এসময় তিনি উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয়ে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত আসন, উপজেলা পরিষদ এর নিজস্ব এম্বুলেন্স এর শুভ উদ্বোধন সহ বৃক্ষ রোপন করেন। এছাড়াও ৫নং ফুলপুর ইউপি পরিদর্শন ও চলমান এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলার সুযোগ্য জেলা প্রশাসক মোঃ মোস্তাফিজার রহমান, উপজেলা নির্বাহী অফিসার
এম সাজ্জাদুল হাসান , উপজেলা চেয়ারম্যান আতাউল করিম রাসেল, মন্ত্রী মহোদয়ের প্রতিনিধি উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক সাবেক সফল ভাইস চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান, পৌর মেয়র মি. শ্বশ্বশধর সেন, জেলা পরিষদ সদস্য মোঃ মাহবুবুর রহমান, ফুলপুর থানার অফিসার ইন চার্জ মোঃ আব্দুল্লাহ আল মামুন, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল বাতেন সরকার সহ অন্যান্য সকল দপ্তরের অফিসার ও স্টাফবৃন্দ,এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।














