Hi

ঢাকা ১০:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহের ফুলপুরে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : ০৫:২৬:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩
  • ১৬৩ Time View

ফুলপুর ময়মনসিংহ প্রতিনিধিঃ মোঃ কামরুল ইসলাম খান

ময়মনসিংহের ফুলপুরে ২২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।

রবিবার দিবাগত রাত পৌনে ৯টায় উপজেলার সদর ইউনিয়নের ঠাকুর বাখাই এলাকা থেকে আটক করে সোমবার (১০ এপ্রিল) তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়।

আটককৃতরা হলেন, ময়মনসিংহ সদর উপজেলার তারাপুর সেনেরচর গ্রামের সোহাগ (২৮) পিতা,গাজী সরদার, ও শেরপুরের নকলা উপজেলার কাজাইকাটা গ্রামের নাঈমুল ইসলাম (২০)পিতা, দেলুয়ার হোসেন।

জানা যায়, এই দুই মাদক কারবারি মোটরসাইকেলে করে ইয়াবাসহ হালুয়াঘাট থেকে ফুলপুরের দিকে আসছিল এমন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশ সুপারের নির্দেশে ও সহকারী পুলিশ সুপার (ফুলপুর সার্কেল) দীপক চন্দ্র মজুমদারসহ ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুনের সার্বিক তত্ত্বাবধানে এসআই জাহিদ হাসান সর্ঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় বিশেষ অভিযান চালিয়ে উপজেলার ঠাকুর বাখাই নামক স্থান থেকে তাদের আটক করে।

এসময় তাদের নিকট থেকে ২২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ব্যাপারে জানতে চাইলে ফুলপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিরা দুজনই পুরান মাদক কারবারি। এদের নামে নকলা থানাসহ বিভিন্ন থানায় আরও একাধিক মামলা রয়েছে। সোমবার তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

ডিকেএমসি হসপিটাল চিকিৎসা বিষয়ক সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত

ময়মনসিংহের ফুলপুরে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

Update Time : ০৫:২৬:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩