ময়মনসিংহের আলালপুর নামক স্থানে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৭
-
Reporter Name - Update Time : ১০:১২:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৪
- ১৫১ Time View

ফুলপুর প্রতিনিধি মোঃ কামরুল ইসলাম খান
ময়মনসিংহের আলালপুর নামক স্থানে বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার একই পরিবারের ৩ জনসহ সাত যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ময়মনসিংহ-শেরপুর সড়কের সদর উপজেলার চর ঈশ্বরদীয়া ইউনিয়নের চরবড়বিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মাঝে একই পরিবারের ৩ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, ফুলপুর উপজেলার চর-আশাবট গ্রামের নূরুজ্জামান বাবলু (৫২), তার স্ত্রী শীলা (৪০) ও ছেলে সাদমান (৭)। বাকিদের পরিচয় তাৎক্ষণিক পাওয়া যায়নি।কোতোয়ালি মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, তারাকান্দার দিক থেকে আসা শম্ভুগঞ্জগামী সিএনজিচালিত অটোরিকশাটি আরেকটি গাড়ি ওভারটেক করতে গিয়ে শেরপুরগামী একটি বাসের সামনে পড়ে যায়। এ সময় বাসটি চাপা দিলে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এতে অটোরিকশায় থাকা নারী-শিশুসহ সাত যাত্রী ঘটনাস্থলেই মারা যান।






















