শিরোনামঃ
মধুপুরে, ২০ লক্ষ টাকা মূল্যের ৬০টি শুকর ছিনতাই
-
Reporter Name - Update Time : ০৪:১৮:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩
- ১৫২ Time View

আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুরের মির্জাবাড়ী ইউনিয়নের হাসিল গ্রাম থেকে ৬০ টি শুকর ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
যার আনুমানিক মূল্য ২০ লক্ষ টাকা। জানা যায় বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) ভোর রাতে ১০/১৫ জনের একটি সংঘবদ্ধ ছিনতাইকারী হাসিল গ্রামের মহেষ এর ৬০ টি শুকর দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ট্রাকে উঠিয়ে ছিনতাই করে নিয়ে গেছে বলে জানা যায়। এ ব্যাপারে মধুপুর থানা পুলিশ ছিনতাইকারী ধৃত সহ শুকরগুলো উদ্ধারের চেষ্টা করছেন বলে জানান মধুপুর থানার এস আই ফরহাদ।
Tag :
ছিনতাই
জনপ্রিয়





















