Hi

ঢাকা ০৮:২৯ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মধুপুরে মেম্বার ফোরামের আয়োজনে ঈদ পুনর্মিলণী অনুষ্ঠান অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ০৪:১৫:২০ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫
  • ১২২ Time View

 আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুর উপজেলা মেম্বার ফোরামের আয়োজনে ঈদ পুনর্মিলণী ও আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮জুন)মধুপুর সন্তোষপুর রাবার বাগানে মেম্বার ফোরামের দিনব্যাপি এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা। অনুষ্ঠানের প্রারম্ভের মেম্বার ফোরামের সদস্য মাকসুদা বেগম মৃত্যুবরণ করায় ১ মিনিট দাড়িয়ে নিরবতা পালন করা হয়। বাংলাদেশের প্রথম মধুপুরে উপজেলা মেম্বার ফোরাম ২০২৪ সালে টাঙ্গাইলের মধুপুরে প্রতিষ্ঠিত হয়। এই ফোরামটি ১৩২ জন সদস্য নিয়ে পরিচালিত হচ্ছে। মোঃ রফিকুল ইসলাম সোহেল এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মেম্বার ফোরামের উপদেষ্টা মিজানুর রহমান বকুল, আউশনারা ইউনিয়নের ইউপি সদস্য ওয়াজেদ আলী, আলোকদিয়া ইউপি সদস্য রফিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান শেষে মৃত ইউপি সদস্য মাকসুদার পরিবারের হাতে মেম্বার ফোরামের পক্ষ থেকে নগদ ৫০ হাজার টাকা অনুদান তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের ২য় পর্বে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মেম্বার ফোরামের সাধারণ সম্পাদক মোঃ লিটন ফকির ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

ফুলপুর থানার নতুন ওসি হিসেবে যোগ দিচ্ছেন মোহাম্মদ ফিরোজ হোসেন

মধুপুরে মেম্বার ফোরামের আয়োজনে ঈদ পুনর্মিলণী অনুষ্ঠান অনুষ্ঠিত

Update Time : ০৪:১৫:২০ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫